এভারেস্ট বিজয় করতে যা যা প্রয়োজন
মাউন্ট এভারেস্ট বিজয়, একটি লম্বা সময়ের অনুশীলন আর পরিকল্পনার বিষয়। এজন্য প্রচুর পরিশ্রম আর অর্থের প্রয়োজন হয়। তাছাড়া সামান্য অসাবধানতায় রয়েছে মৃত্যুর ঝুঁকি। তাছাড়া পর্বতারোহীরা সাধারণত একটি নির্দিষ্ট বিধিবিধান মেনে এবং সামগ্রিক অনেক বিষয় বিবেচনা করার পর এ পরিকল্পনায় নামেন। তবে প্রচন্ড ইচ্ছাশক্তি আর অদম্য সাহস থাকলে, কোনোকিছুই জয় করা অসম্ভব নয়।
শারীরিক প্রশিক্ষণ প্রয়োজন:
যে কোনো পর্বতশৃঙ্গ জয় করতেই প্রয়োজন শারীরিক সক্ষমতা। মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে এই ফিটনেস হওয়া উচিত আরও বেশি মানানসই। পদে পদে এ ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি থাকায় নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে তুলতে হবে। মনে রাখতে হবে, পাহাড়ের উঁচুতে অক্সিজেনের অভাব হয়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতায় আরোহন করা অবশ্যই কোনো ছেলেখেলা নয়। তাই প্রচন্ড অধ্যবসায় আর শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের পরই, পরিকল্পনা গ্রহণ করা উচিত।
আরোহণের সঠিক সময় কোনটি?
বেশিরভাগ পর্বতারোহী মে মাসে পাহাড়ে আরোহণের চেষ্টা করেন। সাধারণত ১৫ মে’র পরে তারা উপযুক্ত সময় মনে করেন। তখন আবহাওয়া গরম থাকে ও বাতাস পাহাড় থেকে দূরে সরে যায়। তবে বর্ষার ঠিক আগে এ পরিকল্পনা গ্রহণ করা ভালো। যদি অবিরাম বৃষ্টি হয়, পর্বতারোহীদের উচিত এভারেস্ট অঞ্চলে না যাওয়া। তখন স্থানটি পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে।
যাত্রা শুরু কোথায়?
মাউন্ট এভারেস্ট নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত। যদিও সেখানে পৌঁছানোর অনেক পথ আছে, তবে বেশিরভাগ পর্বতারোহী দুটি পথ বেছে নেন। নেপালে দক্ষিণ রুট ও তিব্বতে উত্তর রুট।
কতটা সময় প্রয়োজন হয়?
মাউন্ট এভারেস্টে উঠতে প্রায় ২ মাস সময় লাগে। শেরপা গাইডরাও পর্বতারোহীদের সঙ্গে যায়। তারা প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত প্রায় দুই সপ্তাহ ধরে ভ্রমণ করে। সেখানে একটা নির্দিষ্ট সময় অবস্থান করে আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়। তারপর পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি গ্রহণ করে তারা। প্রায় কয়েক মাস সময় হাতে নিয়ে বেশিরভাগ পর্বতারোহী হিমালয়ে পৌঁছানোর পরিকল্পনা করেন।
কত খরচ হয়?
এভারেস্ট বিজয় কোনো ঠুনকো বিষয় নয়। লম্বা প্রস্তুতি আর পরিকল্পনার পাশাপাশি বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় এভারেস্ট বিজয়ে। এর জন্য পর্বতারোহীকে ২৪ লাখ ৬৭ হাজার টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে বলে জানা যায়। নেপাল বা তিব্বত সরকারকে ক্লাইম্বিং পারমিট, বোতলজাত অক্সিজেন ও হাই অ্যাল্টিটিউড গিয়ারের জন্য ৯ লাখ ৪ হাজার ৫৬৮ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয়। আরও আছে তাঁবু, সিøপিং ব্যাগ, বুটসহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদির খরচ।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।