এবার মাত্র ৩ টি কাগজ দিয়েই হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
মাত্র তিনটি গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকলেই এখন সহজে সংশোধন করা যাবে এনআইডি কার্ড, এমনকি সেই সংশোধিত এনআইডি ব্যবহার করে পাসপোর্টও নবায়ন করা যাবে।
বাংলাদেশের অনেক নাগরিক পাসপোর্ট তৈরি করেছিলেন জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী। কিন্তু পরবর্তীতে এনআইডি তৈরি করার পর দেখা যায়- এনআইডি ও পাসপোর্টের বয়স বা নামের মাঝে বড় ধরনের অসঙ্গতি। জন্মসনদ দিয়ে পাসপোর্ট নবায়ন করা সম্ভব না হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। আবার বিভিন্ন ইউনিয়ন পরিষদ জন্ম তারিখ পরিবর্তনের আবেদন গ্রহণ করছে না- এমন অভিযোগও এসেছে বহু নাগরিকের কাছ থেকে।
এ অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র তিনটি কাগজ থাকলেই এনআইডি সংশোধন করে পাসপোর্ট রিনিউ সম্ভব।
এনআইডি সংশোধনের জন্য যে তিনটি কাগজ প্রয়োজন-
১. কোর্ট এফিডেভিট (হলফনামা) : প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত একটি হলফনামা এনআইডি সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ। এটি তৈরি করতে হয় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। এটি নাম, বয়স বা অন্যান্য তথ্য সংশোধনের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অফিস।
২. শিক্ষা সনদ বা নাগরিক সনদ : এসএসসি, এইচএসসি, স্নাতক বা সমমানের শিক্ষাগত সনদ অনলাইনে যাচাইযোগ্য হলে তা এনআইডি সংশোধনে ব্যবহার করা যায়। কারও যদি শিক্ষা সনদ না থাকে, সে ক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর/মেয়রের দেওয়া নাগরিক সনদ ব্যবহার করা যাবে। ডিজিটাল ম্যারেজ সনদেও জন্মসাল থাকলে তা বৈধ কাগজ হিসেবে গ্রহণযোগ্য।
৩. অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন : যাদের জন্ম সনদ অনলাইনে আছে, তারা প্রয়োজনে পাসপোর্টের তথ্য অনুযায়ী নতুন আরেকটি ডিজিটাল জন্ম সনদও করতে পারবেন। এই ডিজিটাল জন্ম নিবন্ধনটি এনআইডি সংশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)