হামাসের বীরত্ব:
এবার ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
-দখলদার ইসরায়েলে ফের হামলার তথ্য জানালো হিজবুল্লাহর
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ইয়েমেনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হুথি এবার এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেলবাহী একটি ব্রিটিশ ট্যাংকারে আগুন ধরেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত জুমুয়াবার সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিতে হামলা চালিয়েছে। ব্রিটিশ এ জাহাজের অপারেটর জানিয়েছে, এডেন উপসাগরে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে কার্গো ট্যাংকে আগুন ধরেছে।
ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও বলেছে, ইয়েমেনের এডেন শহর থেকে ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ব্রিটিশ তেল ট্যাংকারে জুমুয়াবারের হামলাটি হয়। এডেন উপসাগর দিয়ে চলাচলকারী সব জাহাজকে সাবধানে চলাচল করার আহ্বান জানিয়েছে ইউকেএমটিও।
ইসরায়েলে ফের হামলার তথ্য জানালো হিজবুল্লাহ:
ইসরায়েলে ফের অতর্কিত হামলা চালানোর তথ্য জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে ৯টি হামলা চালানোর তথ্য প্রকাশ করেছে। সকালে হুনিনের কাছে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাতে ছয়টি হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)