এবার বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাটে নিষেধাজ্ঞা!
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
একের পর এক রাজধানী ঢাকার কুরবানীর হাটগুলো বন্ধে নিষেধাজ্ঞা আসছেই। এতে করে কুরবানীদাতারা ব্যাপক হয়রানি ও ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক কাজী জিনাত হক ও বিচারক আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আইনজীবী আনোয়ার হোসেন জানায়, এটি একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় একজন বাসিন্দা এ রিট করেন। আদালত রুল ও স্টে দিয়েছেন। ফলে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পশুর হাট বসানো যাবে না।
এর আগে অপর এক আইনজীবীর রিটে রোববার (৪ মে) দক্ষিণ সিটির আফতাবনগর অংশে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলো হাইকোর্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)