এবার দিল্লি জামে মসজিদকে মন্দির দাবি হিন্দুসেনার
আল ইহসান ডেস্ক:
দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) প্রধানের কাছে পত্র লিখেছে হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। সে দাবি করেছে যে, মোঘল শাসক আওরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্টাংশের উপর এই মসজিদ নির্মাণ করেছিলেন।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেব-দেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরো কয়েকটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে।
হিন্দুসেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছে, তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভে করে। কারণ, তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে। সে দাবি করেছে, ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে আওরঙ্গজেব হিন্দুদেরকে অপমাণিত করার জন্য এ সকল তৎপরতা চালাতেন। সে আরো দাবি করে, এই সার্ভে যদি চালানো হয়, তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অবশিষ্টাংশ পাওয়াও যেতে পারে।
বিষ্ণু গুপ্ত আহ্বান জানায়, এই সার্ভে চলাকালীন সময় যদি মন্দিরের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়, তাহলে যেন সেটি সংরক্ষণে রাখা হয়। সে জোর দিয়েছে যে; এই অবশিষ্টাংশগুলো পরে যেন সবার সামনে উন্মুক্ত করে দেয়া হয়। মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।