জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা কি, মমতা সম্ভবত জানে না -কংগ্রেস নেতা
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে জানে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের এমপি ও জ্যেষ্ঠ নেতা শশী থারুর। গত মঙ্গলবার শশী থারুর এ বিষয়ে কথা বলেছে। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর আহ্বানের প্রতিক্রিয়ায় সে এই সংশয় প্রকাশ করেছে।
সে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, জাতিসংঘের শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই কোনো দেশের অভ্যন্তরে পাঠানো হয়, তাও তখনই হয় যখন সংশ্লিষ্ট দেশের সরকার তা অনুরোধ করে।
এর আগে, গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘে আবেদন করে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রী আরও দাবি করে, পররাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের অবস্থান স্পষ্ট করতে হবে।
বিধানসভায় মমতা বলেছে, ‘প্রয়োজনে সেখানে (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হোক, যাতে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করতে পারে।’
এ প্রসঙ্গে শশী থারুর বলেছে, ‘আমি নিশ্চিত নই সে (মমতা) শান্তিরক্ষীদের ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ অবগত কি না। আমি নিজে বহু বছর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছি। আমি বলতে পারি, খুব কম ক্ষেত্রেই কোনো দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় এবং তা তখনই হয় যখন সংশ্লিষ্ট দেশ তা চায়।’
কংগ্রেসের এই নেতা আরও বলেছে, ‘শুধু কোনো দেশ পুরোপুরি ভেঙে পড়লেই সেখানে শান্তিরক্ষী পাঠানো হয় এবং সেটাও তখনই হয়, যখন সেই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে তাদের আহ্বান জানায়।
------------------
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)