পরিচালকের নোটিশ:
এবার ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন।
গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হয় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার)।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন সে বিষয়টি আমরা বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।
উল্লেখ্য, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি হাসপাতালের পরিচালক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)