এবার গ্রিসের সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা তুরস্কের
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্ক তার পশ্চিম সীমান্তে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে প্রতিবেশী গ্রিস ও বুলগেরিয়া ইতিমধ্যে নিজেদের সীমান্তে বেড়া স্থাপন করেছে। এক স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।
এই বাধা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে অভিবাসীদের প্রবেশ ঠেকানোর লক্ষ্যে তৈরি করা হবে। তুরস্ক এর আগেও ইরান ও সিরিয়ার সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণ করেছে।
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এদিরনে প্রদেশের গভর্নর ইউনুস সেজার বলেন, ‘এ বছর প্রথমবারের মতো আমরা আমাদের পশ্চিম সীমান্তে অবকাঠামোগত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি জানান, প্রাথমিকভাবে সাড়ে আট কিলোমিটার দীর্ঘ একটি দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে।
গভর্নর ইউনুস বলেন, ‘আমরা গ্রিসের সীমান্ত থেকে শুরু করবো এবং সেখান থেকে পরিস্থিতির ওপর নির্ভর করে ইনশাআল্লাহ এটি ভবিষ্যতে আরো এগিয়ে নেওয়া হবে।’
তুরস্কের সঙ্গে গ্রিসের ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা এভরোস নদী (তুর্কি ভাষায় মেরিচ) দিয়ে বিভক্ত।
২০১২ সালে গ্রিস তুরস্কের সীমান্তে ১১ কিলোমিটার দীর্ঘ দুটি তিন মিটার উঁচু কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল, যা আগে মাইনপূর্ণ ছিল। পরে দেশটি বেড়াটির দৈর্ঘ্য তিন গুণ বাড়ায় এবং দেশটির সরকার ঘোষণা করে, ২০২৬ সালের মধ্যে এটি ১০০ কিলোমিটারেরও বেশি সম্প্রসারিত করা হবে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)