এবার খৎনা নিয়ে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর ‘উদ্ভট’ মন্তব্য, গবেষণা কি বলছে
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কেনেডি জুনিয়র ব্যথানাশক (টাইলেনল) ব্যবহারের বিরুদ্ধে তার প্রচারণা আরও জোরদার করেছে।
সে সম্প্রতি নতুন সতর্কবার্তায় দাবি করে, যেসব ছেলে শিশুর খৎনা করা হয়, তাদের পরবর্তী জীবনে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।
বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে কেনেডি বলেছে, ‘দুটি গবেষণায় দেখা গেছে, অল্প বয়সে যেসব ছেলে শিশুর খতনা করা হয়, তাদের অটিজমে আক্রান্তের হার দ্বিগুণ। এর প্রধান কারণ সম্ভবত খতনার পর তাদের শরীরে ব্যথানাশক টাইলেনল দেওয়া হয়। ’
এর আগে গত ২২ সেপ্টেম্বর কেনেডি ও ট্রাম্প মিলে সন্তানসম্ভাবা নারীদের টাইলেনল গ্রহণ না করার আহ্বান জানানোর পর বড় পরিসরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
তাদের দাবি ছিলো, টাইলেনলের সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন অটিজমের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, যদিও এই ঝুঁকির সপক্ষে কোনো প্রমাণিত তথ্য নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা।
এই সুপারিশ এখনো ব্যাপকমাত্রায় বিতর্কিত। টাইলেনল প্রস্তুতকারক সংস্থা কেনভিউ জানিয়েছে, তারা বৈজ্ঞানিক গবেষণাগুলো মূল্যায়ন করছে।
তবে তাদের গবেষণা অনুযায়ী, সন্তানসম্ভাবা অবস্থায় অ্যাসিটামিনোফেন ব্যবহারের সঙ্গে ভ্রুণের প্রত্যাশিত বিকাশ বাধাগ্রস্ত হওয়ার কোনো কার্যকারণ সম্পর্ক পাওয়া যায়নি।
উল্লেখ্য, অ্যাসিটামিনোফেন সন্তানসম্ভাবা নারীদের মধ্যে সাধারণভাবে ব্যবহৃত একটি ব্যথানাশক। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ইতিমধ্যে সন্তানসম্ভাবা অবস্থায় ২০ সপ্তাহ পর নারীদের আইবুপ্রোফেন ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
অন্যদিকে গত ৫ সেপ্টেম্বরের বিবৃতিতে সোসাইটি ফর ম্যাটার্নাল-ফিটাল মেডিসিন এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকলজিস্টস উভয় সংস্থা গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেন ব্যবহারের পক্ষে সমর্থন জানিয়েছে।
ট্রাম্প বলেছে, ‘আপনি সন্তানসম্ভাবা হলে টাইলেনল খাবেন না। আর শিশু জন্মগ্রহণ করলে তাকেও টাইলেনল দেবেন না। ’
খৎনা করা সুন্নত। এর কিছু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ইতিবাচক দিকও রয়েছে। নিচে প্রধান কিছু উপকার তুলে ধরা হলো- মানুষের শরীরে সংক্রামক রোগ (এসটিআই) কমানোর সম্ভাবনা রয়েছে।
আফ্রিকার র্যান্ডমাইজড ট্রায়ালগুলোর তথ্য দেখায়, খৎনা করা পুরুষদের হিউম্যান ইমিউনডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) সংক্রমণের ঝুঁকি ৫১-৬০% পর্যন্ত কমে যায়। এইচএসভি-২ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
খৎনা করা নবজাতক ছেলেদের প্রথম বছরেই মুত্রনালীর সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেকটা (প্রায় ১০ গুণ) কমে যায়। আরেক গবেষণায় দেখা গেছে, মুত্রনালীর সংক্রমণ হ্রাসে খৎনার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












