এবার উত্তেজনা উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে
-মুখ্যমন্ত্রীর অফিস লক্ষ্য করে পাথর উত্তেজিত জনতার
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
উত্তর-পূর্ব ভারতের অশান্তি যেন থামছে না। মণিপুরের পর এবার অশান্ত পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়।
সোমবার ২৪ জুলাই মেঘালয়ের তুরা-এ মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিস লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী তখন অফিসেই ছিলেন। তিনি আহত হননি। কিন্তু পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে।
কয়েক মাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মোদী-শাহর কথামতো মেঘালয়েও এখন 'ডবল ইঞ্জিন' সরকার চলছে।
মেঘালয়ের রাজধানী শহর শিলং। কিন্তু গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরা-কে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলো মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
তুরা-এ মুখ্যমন্ত্রীর সচিবালয় রয়েছে। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিকে ডাকা হয়েছিল। আবার সেখানে সার্কিট হাউজেও একটি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলো সাংমা।
প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হয়।
দীর্ঘ সময় ম্খ্যুমন্ত্রী তুরার অফিসে আটকে থাকে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতেও সময় লাগে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)