এবার উগান্ডায় ভিসা সীমিত করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ীদের জন্য মার্কিন ভিসা সীমিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জুমুয়াবার (১৬ জুন) রাতে এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণœ করেছে এমন ব্যক্তি ছাড়াও মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের মার্কিন ভিসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ম্যাথু মিলার বলেছে, উগান্ডায় মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং জাতীয়তা আইনের ধারা ২১২(ক)(৩)(গ) এর অধীনে উগান্ডায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা এর সঙ্গে জড়িত উগান্ডার নাগরিকদের ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ অনুসারে, মার্কিন সরকার এই নীতির অধীনে বাড়তি পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। সেই সঙ্গে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ক্ষুণœ করা, এলজিবিটিকিউআই প্লাস গোষ্ঠীর অধিকারসহ সার্বিকভাবে মানবাধিকার ক্ষুণœ করার জন্য দায়ী উগান্ডার কর্মকর্তাদের এবং অন্যান্য ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অন্যান্য ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, উগান্ডা গত মাসে সমকামিতা বিরোধী আইন প্রণয়ন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)