এবার আমলাদের অপসারণের দাবিতে পোস্টারিং
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
এবার সরকারের আমলাদের অপসারণের দাবিতে রাজধানীতে পোস্টারিং করা হয়েছে। এসব পোস্টার রাজধানীর তোপখানা রোড, সচিবালয়সহ সেগুনবাগিচা এলাকায় দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাপানো এসব পোস্টারে সরকারের পাঁচজন সচিব ও তিনটি অধিদফতরের তিন শীর্ষ কর্মকর্তার ছবি ছাপানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব পোস্টার দেখা গেছে।
রাজধানীর তোপখানা রোড এলাকায় পোস্টার লাগানোর সময় একজনকে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার নাম রবিউল, তিনি রাজধানীতে লালবাগ এলাকায় বসবাস করেন। তিনি পারিশ্রমিকের বিনিময়ে পোস্টারগুলো লাগাচ্ছেন। রবিউল জানিয়েছেন, ৫০০ পোস্টার লাগাতে পারলে এক হাজার টাকা পাবেন।
রবিউল জানিয়েছেন, রাজধানীর পল্টন এলাকায় বসবাসকারী আলম নামে একজন এসব পোস্টার লাগানোর জন্য তাকে বলেছেন। তার সঙ্গে আরও চারজন রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোর কাজ নিয়েছেন। প্রত্যককেই একই হারে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছেন রবিউল।
যাদের অপসারণের দাবিতে পোস্টারিং হচ্ছে তাদের কয়েকজনের সাথে কথা বললে তাদের একজন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। সরকার যতদিন এই পদে রাখবেন, ততদিনই আমি আমার দায়িত্ব পালন করবো। এর বেশি তো বলার কিছু নাই।
জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাকে যেখানে সরকার পদায়ন করবে সেখানেই দায়িত্ব পালন করবো। সরকার অন্যত্র বদলি করে দিলে সেখানে কাজ করবো। এর বেশি তো বলার কিছু নাই।
পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানিয়েছেন, পোস্টারিংয়ের বিষয়টি আমার জানা নাই। সরকার এ মন্ত্রণালয় থেকে সরিয়ে যেখানে দেবে সেখানে কাজ করবো। এ নিয়ে ভাবনার কিছু নাই বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)