এপস্টিন কেলেঙ্কারি, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দুবাই-ইসরাইলভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান বিন সুলায়েম অবশেষে পদত্যাগ করেছে। আলোচিত মার্কিন শিশু নিপীড়নকারী ও শিশু পাচারকারী এপস্টিন সংশ্লিষ্ট নতুন নথিতে নাম আসার পর কয়েক সপ্তাহ ধরে চলা প্রবল চাপের মুখে সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিতে দেখা গেছে, ব্যবসায়িক লেনদেন ছাড়াও শিশু নিপীড়নকারী এপস্টিনের সঙ্গে সুলায়েমের ব্যক্তিগত বার্তা আদান-প্রদান ছিল এবং সে ক্যারিবীয় সাগরে এপস্টিনের বিতর্কিত দ্বীপে সফর করেছিলো।
সুলায়েমের এই সংশ্লিষ্টতা সামনে আসার পর আন্তর্জাতিক বিনিয়োগ মহলে তোলপাড় শুরু হয়। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন সব বিনিয়োগ স্থগিতের ঘোষণা দিতে শুরু করেছে।
উল্লেখ্য, এই বিন সুলাইম ছিলো শিশু নিপীড়নকারী এপস্টিনের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী এবং তার বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সহযোগী। এপস্টিন ফাইলসে অনেকবার তার নাম এসেছে। বিভিন্ন স্থানেও এপস্টিনের সাথে তাকে দেখা গেছে।
এক ছবিতে তাকে এপস্টিনের জন্য নিজের হাতে রান্না করতে দেখা গেছে। আরেক ছবিতে এপস্টিনের পাশে তাকে বসে থাকতে দেখা গেছে, যেখানে এপস্টিনের কোলে অল্পবয়সী একটা মেয়ে বসে ছিল।
একাধিক ইমেইলে তাকে এপস্টিনের সাথে বিভিন্ন অনৈতিক কথাবার্তা বলতেও দেখা গেছে। এসব কথাবার্তার মধ্যে ছিল শিশু মেয়েদের নিপীড়ন করা এবং মুসলমানদের সম্পর্কে ইসলামবিদ্বেষী মন্তব্য করা।
সবচেয়ে বড় কথা, তার সাথে এপস্টিনের মাধ্যমে সাবেক ইসরায়েলি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বারাকের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। সে বারাকের কোম্পানিতে বিনিয়োগও করেছিলে।
তাদের এই সম্পর্কই পরবর্তীতে ধীরে ধীরে দখলদার ইসরায়েলের সাথে আরব আমিরাতের গোপন সম্পর্ককে আব্রাহাম অ্যাকর্ডে পরিণতি দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফের ফ্রি শাটল সার্ভিস চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল, মাউশির বিজ্ঞপ্তি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেল: কেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)