এপস্টাইন কেলেঙ্কারিতে ব্ল্যাকমেইলের শিকার হয়ে ইরান আক্রমণ করে ট্রাম্প!
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ আশির, ১৩৯৩ শামসী সন , ১৪ মার্চ, ২০২৬ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আন্তর্জাতিক শিশু পাচারকারী এবং কুখ্যাত অশ্লীল নিপীড়ক এপস্টাইনের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং দখলদার ইসরায়েলি যোগসাজশের বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তেহরান টাইমস-এর এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টাইন কেবল একজন অশ্লীল অপরাধী ছিলো না, বরং সে মার্কিন রাজনীতিকদের ব্লাকমেইল করার এবং মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি স্বার্থ রক্ষার এক শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করেছিলো।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টাইন অত্যন্ত পরিকল্পিতভাবে মার্কিন ও পশ্চিমা বিশে^র ক্ষমতাধর ব্যক্তিদের ফাঁদে ফেলতো। কম বয়সী মেয়েদের দিয়ে অশ্লীল নির্যাতনের চিত্র ধারণ করে তা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্লাকমেইল করতে ব্যবহার করা হতো। এর মূল লক্ষ্য ছিল এমন একটি নেটওয়ার্ক তৈরি করা, যারা সবসময় ইসরায়েলি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএ-এর এজেন্ডা বাস্তবায়ন করবে।
এতে দাবি করা হয়েছে যে, এপস্টাইনের এই নেটওয়ার্কের একটি বড় লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে যুদ্ধে উস্কানি দেওয়া। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা যখন এই নোংরা জালে আটকা পড়ে যান, তখন তাদের দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব খর্ব করতে এপস্টাইন নেটওয়ার্কের মাধ্যমে লবিং চালানো হতো।
দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে, এপস্টাইন দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতো। তেহরান টাইমস দাবি করছে, এই কেলেঙ্কারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক যুদ্ধের অংশ। প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত দুর্বলতাকে পুঁজি করে তাদের ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য করা হতো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত একটি গল্প ছড়িয়ে পড়ে যেখানে ইঙ্গিত দেওয়া হয় যে, এই ফাইলগুলো ট্রাম্পের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর একটি হাতিয়ার। এই বর্ণনা অনুযায়ী, ফাইলগুলোর প্রকাশ ছিল একটি সতর্কবার্তা- যদি ট্রাম্প ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে অস্বীকার করে, তবে তাকে অভিযুক্ত করে আরও নথি প্রকাশ করা হতে পারে।
এই বর্ণনামতে, ফাইলগুলো তার মাথার ওপর 'ঝুলন্ত তলোয়ার' হিসেবে কাজ করছিল, যা তাকে সামরিক উত্তেজনা বৃদ্ধি অথবা রাজনৈতিক অপদস্থ হওয়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












