এনএসআই’র তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স-এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছে। এদের দুজন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এ এজেন্ট হিসেবে কাজ করতো এবং এরা এনএসআইয়ের গুরুত্বপূর্ণ নথিও চুরি করে নিয়ে গেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এই কর্মকর্তারা হলো- এনএসআইয়ের যুগ্ম পরিচালক বদরুল আহমেদ (বিদ্যুৎ), উপ-পরিচালক আমিনুল হক পলাশ ও সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। দুবাই কনস্যুলেট, কলকাতা মিশন এবং ঢাকা থেকে এরা পালিয়েছে। আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্টে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে গেলেও অন্য দুই কর্মকর্তা কোন দেশে পালিয়ে গেছে এনএসআইয়র সদর দপ্তর এখনো জানতে পারেনি। এ ঘটনা গোয়েন্দা সংস্থাটিতে রহস্যের সৃষ্টি করেছে।
ডিপ্লোমেটিক পাসপোর্টধারী হলেও বেআইনিভাবে রাখা বিকল্প পাসপোর্ট (সবুজ পাসপোর্ট) নিয়ে সে লন্ডনে পালিয়েছে এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে কলকাতার কূটনৈতিক সূত্র জানিয়েছে। স্বপক্ষ ত্যাগ করে এভাবে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এখনো রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কলকাতা ও দুবাই থেকে পালিয়ে যাওয়া এনএসআইয়ের দুই কর্মকর্তাকে দেশে তলব করলেও তারা আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় নোটিস জারির পর তাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করেছে।
এনএসআই কর্তৃপক্ষ সংস্থাটির তিন কর্মকর্তা পালানোর বিষয়ে সত্যতা স্বীকার করে জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পলাতক উপ-পরিচালক আমিনুল হক পলাশের ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে (এমআই-৬) ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পলাশ সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছে।
এনএসআই কর্তৃপক্ষ আরো জানায়, জুলাই অভ্যুত্থানের আগে এনএসআইতে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কাজে এই তিন কর্মকর্তা জড়িত ছিলো। এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)