এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে -প্রেস সচিব
নিজস্ব সংবাদদাতা:
মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে।
এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।