এক হাজার ৩৭৯ কোটি ব্যয়ে ৫ ক্রয় প্রস্তাব অনুমোদন
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী দামে ডাল বিক্রির জন্য আট হাজার মেট্রিক টন মসুর ডাল এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ২টি প্রস্তাবসহ ৫টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ হবে এক হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ টাকা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বানিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডব্লিউপি-২ প্যাকেজের লট নং ডিএস-৩-এর পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৫৫ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫৫৪ টাকা।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-৫/২ এর আওতায় বৈদ্যুতিক কাজ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২৩ কোটি ২০ লাখ ১২ হাজার ২৭২ টাকা।
সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার (+৫%) মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মট্রিক টনের দাম ৮৯০ মার্কিন ডলার হিসেবে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহে ব্যয় হবে সর্বমোট ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯২.৪৬ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার, হ্যাঙ্গার এপ্রোন এবং ফায়ার স্টেশন এর উত্তর দিকে এপ্রোন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সিসিজিপি সভার অনুমোদনক্রমে প্রকল্পের পূর্ত কাজ ৩৮০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ১৩৬ টাকায় বাস্তবায়নের জন্য নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে বিইউসিজি, এনডিই এবং অ্যারোনেস, বাংলাদেশ নিয়োগ পায়।
চুক্তি অনুসারে কাজ বাস্তবায়নকালে কিছু টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভুত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৬ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৪৩৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি।
সভায় টিসিবির মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে সাশ্রয় দামে বিক্রির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে অতিরিক্ত সচিব জানান।
স্থানীয়ভাবে এই সয়াবিন সংগ্রহ করা হবে। সানসিং এডিবল অয়েল লিমিটেড এই সয়াবিন সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ২০ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












