এক বছরে ২ সরকার, বিলম্ব’ পিছু ছাড়েনি ট্রেনের
কোনো সরকারই ট্রেনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে পারেনি। একবার ট্রেনের টাইম শিডিউল ঠিক হলে কখনও দুর্ঘটনা, কখনও আগুন, কখনও বগি লাইনচ্যুত হওয়া, আবার কখনও আন্দোলনসহ নানা কারণে বিপর্যয় হচ্ছে শিডিউলের। ফলে বরাবরের মতো ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
নানা জটিলতায় সারা বছর কম-বেশি ট্রেনের বিলম্ব চলার বিষয়টি স্বীকার করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, আমরা এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি মিটারগেজ ইঞ্জিন নিয়ে। বেশির ভাগ মিটারগেজ ইঞ্জিন পুরোনো। এগুলোর জন্যই বেশি ভোগান্তি হচ্ছে।
ব্রডগেজ ইঞ্জিনে কোনো সমস্যা নেই। মিটারগেজ ইঞ্জিনগুলো আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি। আগামী বছর আমরা অন্তত ২৪টি ইঞ্জিন মেরামত করব। এ ছাড়া নতুন ইঞ্জিন কেনার জন্য একটি ডিপিপি করা হয়েছে। আমরা তাড়াতাড়ি টেন্ডারে যাব। আশা করছি, আগামী বছর থেকে ট্রেন তার স্বাভাবিক গতি ফিরে পাবে
রানিং স্টাফদের আন্দোলনও ভোগাচ্ছে’- উল্লেখ করে তিনি আরও বলেন, এটির সমাধান আমাদের হাতে নেই। এটি অর্থ মন্ত্রণালয়ের হাতে। এ ছাড়া ট্রেন কন্ট্রোলারদের আন্দোলনও আছে। শুরুতে নির্বাচন ছিল, বছরের মাঝে আন্দোলন হয়েছে, দুর্ঘটনাও আছে। এসব কারণে আমাদের ট্রেন বিলম্বে চলছে, কিছু কিছু ক্ষেত্রে ট্রেন বাতিলও হয়েছে।
সমাধান সম্পর্কে জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ব্রডগেজ ইঞ্জিনে কোনো সমস্যা নেই। মিটারগেজ ইঞ্জিনগুলো আমরা মেরামতের উদ্যোগ নিয়েছি। আগামী বছর আমরা অন্তত ২৪টি ইঞ্জিন মেরামত করব। এ ছাড়া নতুন ইঞ্জিন কেনার জন্য একটি ডিপিপি করা হয়েছে। আমরা তাড়াতাড়ি টেন্ডারে যাব। আশা করছি, আগামী বছর থেকে ট্রেন তার স্বাভাবিক গতি ফিরে পাবে।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।