শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

এক পদে ২ শিক্ষক বেতন তুলছেন ৮ বছর!

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, সকাল ৪:৪৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৪
এক পদে ২ শিক্ষক বেতন তুলছেন ৮ বছর!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে একই পদে দুজন শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির এমপিও কাঠামো অনুযায়ী একজন মৌলভী শিক্ষক থাকার কথা থাকলেও কাগজ কলমে একই পদে নাম রয়েছে দুজনের। গত ৮ বছর ধরে একই পদে থেকে বেতনও উত্তোলন করে আসছেন তারা। এ পর্যন্ত প্রায় ৪২ লাখ টাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।
শিক্ষক দুজন হলেন-ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইবুল হক ও জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে আইবুল হককে সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ দেওয়া হয়। পরে ২০০৪ সালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ইংরেজি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এক সময় সামাজিক বিজ্ঞানে তিনজন শিক্ষক থাকায় আইবুল হক কোন বিষয়ে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সৃষ্টি হয় দ্বিধাদ্বন্দ্ব।
এদিকে ২০০৯ সালে জাহাঙ্গীর হোসেনকে সহকারী শিক্ষক (ধর্মীয়) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টির শিক্ষকের তালিকা চাওয়া হলে আইবুল হককে মৌলভী শিক্ষক হিসেবে দেখানো হয়। ২০১৫ সাল থেকে দুইজনই মৌলভী শিক্ষক (এমআরটি) হিসেবে বেতন তুলছেন। এর মধ্যে টাইমস্কেলের জন্য আইবুল হক আবেদন করলে শিক্ষা মন্ত্রণালয় তাকে প্রত্যাখ্যান করে। মন্ত্রনালয় থেকে আইবুল হককে মৌলভী শিক্ষক পদ পরিবর্তন করার নির্দেশনা দেন। কিন্তু তিনি পদ পরিবর্তন না করে ২০১৫ সাল থেকেই বেতন উত্তোলন করছেন। চলতি বছরের এমপিও শিট অনুযায়ী প্রতি মাসে আইবুল হক ২৬ হাজার ৭৯০ টাকা এবং জাহাঙ্গীর হোসেন ২৩ হাজার ৩৩৪ টাকা করে বেতন তুলছেন।
সহকারী শিক্ষক (মৌলভী) জাহাঙ্গীর হোসেন বলেন, ২০০৯ সালে পূর্ণাঙ্গ নিয়োগের মাধ্যমে আমি মৌলভী শিক্ষক (এমআরটি) হিসেবে নিয়োগ পেয়ে শিক্ষকতা করে আসছি। আমি আইবুল হককে বলেছিলাম আপনার পদ সংশোধন করে নেন কিন্তু তিনি আমাকে বলেছিলেন এটা প্রধান শিক্ষকের ব্যাপার।
অভিযুক্ত মৌলভী শিক্ষক আইবুল হক বলেন, আমি মৌলভী শিক্ষক নই, ইংরেজি শিক্ষক। ইংরেজি বিষয়ে পাঠদান করে থাকি। বিশেষ করে এমআরটি লিস্টে আমার পদবী ভুল হয়েছে। যার কারণে একই পদে দুজনের নাম দেখাচ্ছে। আমি আমার পদ সংশোধনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ইয়াসিনুল ইসলাম সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আইবুল হক আসলে অতিরিক্ত শিক্ষক হিসেবে ছিল। অবৈধভাবে স্কুলে কর্মরত রয়েছেন। এই স্কুলের কমিটিও অবৈধ। আমরা এলাকাবাসী চাই একজন মৌলভী শিক্ষকের পদে একজনই থাকবে।
স্থানীয় দানিয়েল হোসেন সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে জাহাঙ্গীর হোসেন মৌলভী শিক্ষক। আমরা মনে করি ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে যেহেতু একজন মৌলভী শিক্ষকের পদ। তাই একজন মৌলভী শিক্ষকের বেতন হওয়া উচিত।
ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, এটি মূলত আমাদেরই ভুল হয়েছে। ২০১৩ সালে যখন মন্ত্রণালয় বিদ্যালয়ের শিক্ষকদের নামের তালিকা চাওয়া হয় তখন নামের তালিকা পাঠালে পরে সেটা ভুল ধরা পড়ে। শিক্ষক আইবুল হককে তার পদ সংশোধনের জন্য বারবার বলা সত্ত্বেও তেমন কোনো চেষ্টা করেনি। তবে এ বছর আমরা সংশোধনের জন্য আবেদন করেছি। আমরা সংশোধনের চেষ্টা করছি।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার বলেন, নথিপত্র না দেখে ও তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬