এক ধাপে নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের আল্টিমেটাম
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন নবম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশন। সংগঠনটির নেতারা বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অষ্টম পে-স্কেল কার্যকরের পর এক দশকের বেশি সময় পার হলেও নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি। ফলে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপে কর্মচারীরা আর্থিক সংকটে রয়েছেন। তাদের প্রত্যাশা, চলতি বছরের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা এক ধাপে কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের আলোচনা কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর আবারও কয়েক ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
ফেডারেশনের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- জুন ২০২৬-এর মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ, জানুয়ারি ২০২৬ থেকে কার্যকারিতা নির্ধারণ, গ্রেড সংখ্যা কমিয়ে বেতন বৈষম্য হ্রাস, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং চাকরিকালজুড়ে বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখা।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আসন্ন বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)