মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ইসরাইলি বর্বরতা:

এক দিনে এত মৃত্যু আগে আর দেখেনি গাজার বাসিন্দারা : ২৪ ঘণ্টায় রেকর্ড ৭০৪ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরাইল

ইউক্রেনের চেয়ে গাজায় বেশি শিশু নিহত হয়েছে: কাতার
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, সকাল ৬:১২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৬
এক দিনে এত মৃত্যু আগে আর দেখেনি গাজার বাসিন্দারা : ২৪ ঘণ্টায় রেকর্ড ৭০৪ ফিলিস্তিনির প্রাণ কাড়ল ইসরাইল
গাজার চিঠি: চোখের পানি শুকিয়ে গেছে, শোক প্রকাশের ভাষা নেই স্বজনহারা গাজাবাসীর
জ্বালানি সংকটে হাসপাতালের কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে

আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজার উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় সেখানে ৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু।
জানা গেছে, এই সংঘাত শুরুর পর থেকে একদিনে এতো মৃত্যু আগে দেখেনি গাজাবাসী। এরমধ্য দিয়ে ফিলিস্তিনে নিহতের বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার সাতশ এর বেশি। আহত ১৬ হাজারের বেশি।
ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে, তারা ৪০০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং কয়েকজন হামাস কমান্ডারকে হত্যা করেছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ইসরাইলি সামরিক বাহিনী সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর গাজার উত্তরাঞ্চল থেকে বহু মানুষ এই এলাকাগুলোতে এসেছে।

ইউক্রেনের চেয়ে গাজায় বেশি শিশু নিহত হয়েছে:
ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কাতারের রাজধানী দোহায় তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জসিম আল থানি বলেন, গাজায় নিহত শিশুর সংখ্যা ইউক্রেনে নিহত শিশুদের সংখ্যার চেয়ে বেশি। তারপরও এ ব্যাপারে আমরা কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখিনি।
টানা প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। অবরুদ্ধ গাজা ভূখ-ে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু।
গত ১৮ দিন ধরে চলমান লড়াইয়ে গাজায় ২ হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আহত হয়েছে আরও ৫ হাজার ৩৬৪ শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থার মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর এ তথ্য জানান।
এদিকে, শেষ এক বছরে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ১৩৬ শিশু নিহত হয়েছে। যুদ্ধের শুরু থেকে এ সংখ্যা ৪৭৭। গত অক্টোবরে জাতিসংঘের এ রিপোর্টের তথ্য প্রকাশ করে জার্মান সংবাদসংস্থা ডিপিএ। প্রতিবেদনটি তৈরি হলেও এখনও প্রকাশিত হয়নি।
ডিপিএ জানায়, ইউক্রেনের আক্রমণে রাশিয়ার ৮০ শিশুর মৃত্যু হয়েছে। দুই দেশে আহত শিশুর সংখ্যা কয়েকগুণ বলেও জানায় সংস্থাটি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে এ গণনা করা হলেও হাসপাতালে ভর্তি হওয়া সঙ্কটাপন্ন অনেক শিশু রয়েছে। তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সে হিসেবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত শিশুর সংখ্যা বেশি হবে বলেও ধারণার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এর আগে মঙ্গলবার ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলকে অনিয়ন্ত্রিত হত্যার অনুমতি দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইসরায়েলকে হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, যথেষ্ট হয়েছে। ইসরায়েল তার সমস্ত সীমা অতিক্রম করেছে।

গাজার চিঠি: চোখের পানি শুকিয়ে গেছে, শোক প্রকাশের ভাষা নেই স্বজনহারা গাজাবাসীর
ইসরায়েলি বর্বরতা এত তীব্র যে, মনে হয় গাজার এমন কোনো পরিবার নেই, যারা চলমান ইসরায়েলি হামলায় কোনো স্বজন হারায়নি। এখন গাজাবাসীর কাছে ফোনকল মানেই কোনো স্বজনের মৃত্যুসংবাদ। প্রতিটি বার্তাই বহন করে কোনো কোনো না দুঃসংবাদ। হয়তো কোনো বন্ধুর স্বজন মারা গেছে, কারও বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে বা কেউ আহত হয়েছে।
গাজাবাসীর কাছে এখন নিজের ঘরও আর নিরাপদ নয়। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্য কোনো আশ্রয় না থাকায় ইসরায়েলি আক্রমণে মারা যাওয়ার আশঙ্কা নিয়েই নিজ বাড়িতেই থাকতে হচ্ছে তাদের। গাজাবাসীর এখন প্রতিদিনের চ্যালেঞ্জ হলোÍইসরায়েলি আক্রমণ বাঁচিয়ে নিজেকে, নিজের প্রিয়জনদের নিরাপদ রাখা। যাতে হারানো প্রিয়জনের তালিকা আর দীর্ঘ না হয়।
কিন্তু তালিকা এরই মধ্যে অনেক দীর্ঘ হয়ে গেছে। বিগত ১৮ দিনে ইসরায়েলি হামলায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারের বেশি। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। পরিস্থিতি এতটাই শোকাবহ যে, গাজাবাসী আর প্রাণ খুলে কান্নাও করতে পারছে না। স্বজনদের প্রাণহানি এত বেশি যে, একজনের শোক শেষ হতে না হতেই আরেকজনের মরদেহ সামনে চলে আসছে।
কিন্তু এই অবস্থায় বিশ্বনেতারা যুদ্ধ বন্ধ করার চাইতে গাজায় মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছেন বেশি। আর তাদের এমন হঠকারী মনোভাবের কারণে গাজায় না যুদ্ধ বন্ধ হচ্ছে আর না ত্রাণ আসছে। অনেকে আক্ষেপ করে বলেছেন, প্রত্যেক গাজাবাসীর জন্য যে পরিমাণ ত্রাণ এসেছে তার চেয়ে গাজাবাসীর রক্ত আর চোখের পানিই বেশি ঝরেছে।
যুদ্ধের ১৮তম দিন। কিন্তু বিগত তিন দিন ধরে আমি আমার নোটে লেখা দিনলিপি আর শেয়ার করতে পারছি না। কারণ বিদ্যুৎ ও ইন্টারনেটের অভাব। তবে জীবন তো আর থেমে থাকেনি। প্রতিনিয়ত বদলেছে। বিদ্যুৎ, পানি, খাদ্যসংকটের পাশাপাশি যুক্ত হয়েছে ইসরায়েলের তীব্র বিমান হামলা। আর সেই সব হামলায় গাজাবাসীর প্রাণহানির আর্তনাদ। গাজা যেন আটকা পড়েছে মৃত্যু-ধ্বংসের এক ঘূর্ণমান চক্রের ভেতরে এবং বিশ্ব যেন এই মৃত্যু-ধ্বংসের চক্র দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কোনো কিছুতেই আর কোনো কিছু হয় না তাদের।
(আল-জাজিরায় প্রকাশিত গাজার সাংবাদিক মারাম হুমাইদের লেখা থেকে সংক্ষেপে অনূদিত)

জ্বালানি সংকটে গাজায় হাসপাতালের কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে:
জরুরি বিভাগ ছাড়া গাজার হাসপাতালের অন্যান্য বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গাজায় অবস্থানরত বিবিসির সাংবাদিক রুশদি আবুলউফ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে রুশদি বলেন, জ্বালানি খরচ কমিয়ে আনতে হাসপাতালের বেশ কিছু বিভাগ বন্ধ রয়েছে। এই মুহুর্তে হাসপাতালে কেবল গুরুত্বর আহতদের জীবন রক্ষায় চিকিৎসা চলছে।
সবমিলিয়ে অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এজেন্সির (ইউএনআরডব্লিউএ) বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাত পর্যন্ত সংস্থাটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। তবে জ্বালানির ট্যাংকের একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দাবি করেছে, গাজার অভ্যন্তরে থাকা এসব ট্যাংকে পাঁচ লাখ লিটারের বেশি জ্বালানি আছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১১ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৪ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৪ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৪ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৪ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৪ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৪ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৪ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৪ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৪ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৫ ঘণ্টা আগে