এক-তৃতীয়াংশ বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ১৭টি বেসরকারি ব্যাংক তাদের খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে রাখতে পেরেছে। অথচ দেশের অধিকাংশ ব্যাংক খেলাপি ঋণের চাপে ভুগছে। সেই সময়ে এই ব্যাংকগুলো খেলাপি ঋণের লাগাম টানতে পেরেছে।
বর্তমানে দেশে মোট ৫২টি স্থানীয় ব্যাংক রয়েছে এবং পুরো ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, ঋণ বিতরণে সতর্কতা, সচেতনভাব ঝুঁকি মূল্যায়ন, বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও, কঠোর নজরদারি এবং সময়মতো ঋণ আদায় করতে পারায় এসব ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।
তারা আরও জানান, তাড়াহুড়ো না করে সুশাসন ও ভালো ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে।
এছাড়া, কিছু নতুন ব্যাংকের ঋণের পোর্টফোলিও তুলনামূলক ছোট ছিল, এ কারণে তাদের খেলাপির ঝুঁকি কম ছিল। বিপরীতে পুরনো অনেক ব্যাংক অতীতের বড় ঋণের বোঝা বহন করছে।
১৭টি ব্যাংকের মধ্যে তুলনামূলক নতুন সিটিজেনস ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে কম, মাত্র ১.৭৪ শতাংশ। অন্যদিকে, এই তালিকায় যমুনা ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ৯.৬ শতাংশ (চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত)।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে সিটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৪৩৯ লাখ টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪.৭৬ শতাংশ।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, ২০২৪ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল ৩.৬ শতাংশ, যা ব্যাংকিং খাতের গড় হারের তুলনায় অনেক কম।
তিনি বলেন, '২০২৫ সাল শেষে এটি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছি।'
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলি রেজা ইফতেখার বলেন, গত ৩৩ বছর ধরে আমাদের ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় ৩ শতাংশের কাছাকাছি রয়েছে।
তিনি বলেন, 'গ্রাহককে ঋণ দেওয়ার সময় আমরা অত্যন্ত সতর্কভাবে যাচাই-বাছাই করি। পাশাপাশি, ঋণ বিতরণের পরও নিয়মিত ও কঠোর নজরদারি রাখা হয়। এ কারণেই আমাদের খেলাপি ঋণের হার কম থাকে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)