এক কেজি সবজির দাম ৮৫ হাজার টাকা!
সবজির দাম আর কত! ৩০ টাকা, ৪০ টাকা কিংবা কখনো হতে পারে ১০০ টাকা কেজি। বিক্রেতা যা চাইবে তাও কিন্তু ক্রয় মূল্য নয়। দামাদামি করে যতটা কম মূল্যে কেনা যায় ক্রেতা সেই চেষ্টা করেন। ফলে ৩০ টাকার সবজি অনেক সময় এর চেয়ে কমে পাওয়া যায়। তবে কেজি প্রতি এই সবজির দাম ৮৫ হাজার টাকা!
নাম তার ‘হপ শটস’ যার দেখা হরহামেশা পাওয়া যায় না। এই বিশেষ ধরনের সবজির দেখা মিলবে হিমাচল প্রদেশে। দাম বেশি হলেও চাহিদা রয়েছে এর।
সারা বিশ্বের কাছে এই সবজির আলাদা একটি পরিচয় রয়েছে। বাংলাদেশ কিংবা এশিয়ায় এর চাহিদা না থাকায় খুব একটা চাষ দেখা যায় না। ইউরোপ ও আমেরিকায় এর বহুল চাষ দেখা যায়। এই গাছের ফুল হপ নামে পরিচিত। বিভিন্ন ধরনের পানীয়তে সুগন্ধীর কাজে ব্যবহার করা হয় এই ফুল। যা সহজে নষ্ট হয় না।
হপ শটস প্রথম চাষ হয় জার্মানিতে। প্রথম পানীয়তে ব্যবহার করা হয় ১০৭৯ সালে। হপ শটস গাছের ডাল সালাদ হিসেবেও ব্যবহার করা হয়। যারা আচার বানাতে, খাওয়াতে খেতে ভালোবাসেন তারা এর থেকে সুস্বাদু আচারও তৈরি করতে পারেন। শুরুর দিকে তেমন পরিচিত না হলেও ধীরে ধীরে এর ঔষধি গুণ সামনে আসতে থাকে। এরপর থেকেই বিশ্বজুড়ে বাড়ে এর কদর।
হট শপসের রয়েছে নানা উপকারিতা। এতে রয়েছে মিনারেলস এবং প্রাকৃতিক তেল। এর প্রদাহনাশক উপাদান মাথার ত্বক এবং ত্বকে রক্ত চলাচল সচল রাখে। ফলে চুল গোড়া থেকে শক্ত থাকে। হপ শটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা হজমের সমস্যা মেটাতে কাজ করে। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ এই সবজি ব্যথা দূর করতে পারে কম সময়ে। পেশি সচল রাখতেও এর তুলনা নেই। অনিদ্রা রোগ সারাতেও কাজ করে এই সবজি।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।