একসাথে ১০ হাজার কর্মচারী ছাঁটাই করবে মাইক্রোসফট
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
টুইটার, অ্যামাজনসহ বেশ কয়েকটি টেক কোম্পানির পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ২০২৩ সালের তৃতীয় অর্ধের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। রয়টার্স এ খবর জানিয়েছে।
মাইক্রোসফট বলছে, ২০২৩ অর্থবছরের দ্বিতীয় অর্ধ্বে ছাঁটাইয়ের কারণে ব্যয় হবে ১২০ কোটি ডলার। এতে প্রতিটি শেয়ারে ১২ সেন্টস মূল্যের নেতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে গত বছরও কোম্পানিটি কিছু কর্মী কমিয়েছিল। গত বছর জুলাই মাসে মাইক্রোসফট জানায়, অল্প কিছু সংখ্যক কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অ্যাক্সিওস সংবাদমাধ্যম অক্টোবরে জানিয়েছিল, কোম্পানির ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা ১ হাজারের কম।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের ‘যথেচ্ছ’ ছুটি দেয়ার ঘোষণা করেছিল মাইক্রোসফট। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ক্যাথলিন হোগান এক ইমেলের মাধ্যমে কর্মীদের এই বিষয়ে জানিয়েছিলো। তবে এই সুযোগের ঘোষণার মাঝেই হাজার হাজার কর্মীর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট।
এর আগে আমেরিকার ওয়াশিংটন প্রদেশে সিয়াটেলের বেলভিউতে অবস্থিত নিজেদের অফিস ফাঁকা করার ঘোষণা করেছিল মাইক্রোসফট মাইক্রোসফটের তরফে গত বছরও হাজার হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল।
মন্দার আশঙ্কার জেরেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি। ফের এই বছর একই পথে হাঁটতে চলেছে মার্কিন সংস্থাটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)