শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

একই গাছে পাঁচবার ধানের ফলন!

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৪০

মাঠে মাঠে ধান পাকলে এসে যায় ফসল কাটার সময়। তারপর নতুন ধান গোলায় তুলে আবার পরের ফসল বোনার প্রস্তুতি। তবে এবার আর বারবার ফসল বোনা নয়। বরং একবার চাষ করলেই এক বছর ধরে ফসল দেবে ধান গাছ। সম্প্রতি এমনই অবাক করা আবিষ্কার ঘটিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের বিজ্ঞানী ড: আবেদ চৌধুরী।
তবে তিনি নিজে অস্ট্রেলিয়া প্রবাসী হলেও এই ফসলের পরীক্ষা চলেছে বাংলাদেশের মাটিতেই।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে দুই বিঘা জমিতে বিগত ১০ বছর ধরে চলছে পরীক্ষা। আর অবশেষে এমন ধানের প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে, একবার চাষ করলে যা ৫ বার ফসল দেবে। আর তাই এই ধানের নাম রাখা হয়েছে পঞ্চব্রীহি।
“আমি নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি, সারাবছরব্যাপী ধান উৎপাদনের মতো প্রজাতি তৈরি করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে প্রথমবার ফলন ঠিকঠাক হলেও পরের বার ফলন যথেষ্ট কমে আসে। তৃতীয়বারে ফলন অত্যন্ত কম হয়। ” বলছিলেন ধান্য গবেষক ড: বিজন।
অন্যদিকে, আবিষ্কর্তা আবেদ চৌধুরীর দাবি, তার এই ধান শুধু সারা বছর ফলন দেয় না। সেইসঙ্গে এটি উচ্চফলনশীলও। প্রথমবার ফসল পাকার সময় এক হেক্টর জমিতে ৪ টন পর্যন্ত ধান উৎপাদন সম্ভব। অবশ্য তারপর থেকে উৎপাদন কমতে শুরু করে। যদিও সব মিলিয়ে একবার ফসল বোনার তুলনায় ৫ গুণ বেশি ফসল ওঠে। ফলে মোট হিসাবে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না।
২০১০ সালে ২০টি প্রজাতির ধানের চারা নিয়ে পরীক্ষা শুরু করেন আবেদ চৌধুরী। এগুলি প্রতিটিই বছরে দুবার ফসল দিতে সক্ষম। তবে তার মধ্যে মাত্র ২টি প্রজাতি ৫ বার পর্যন্ত ফসল দিতে সক্ষম হয়। কানিহাটির মাটিতে পরীক্ষার পর বাংলাদেশের অন্যান্য এলাকার মাটিতেও পরীক্ষা করে দেখতে চান তিনি। একবার মাত্র ফসল বোনার কারণে কৃষকদের যেমন সাশ্রয় হবে, তেমনই কমবে পরিবেশ দূষণের মাত্রাও। তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশ ধান গবেষণা সংস্থার গবেষকরা।
সংস্থার পরিচালক ড: মোহম্মদ শাজাহান কবীর জানিয়েছেন, বর্তমানে ফসলের ফলন বাড়ানোর কথাই ভাবছেন সকলে। সেখানে এই পদ্ধতিতে চাষ করলে ফলন হ্রাস পাবেই। আবেদ চৌধুরীর সঙ্গে এই নিয়ে তারা কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তিনি আলোচনায় বসতে রাজি হননি। ফলে শেষ পর্যন্ত এই আবিষ্কারের ভবিষ্যত নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬