উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু খাতে কর ছাড় দেওয়া সত্ত্বেও - জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আগের অর্থবছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি আয়কর সংগ্রহের একটি বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর কর্তৃপক্ষটির প্রধান হাতিয়ার হবে উৎসে কর, যার মাধ্যমে বাড়তি ৫২ হাজার কোটি টাকা আদায় করতে চায় এনবিআর।
ব্যবসায়ী নেতারা বলছেন, বাড়তি ৫২ হাজার কোটি টাকা আদায় করতে গিয়ে ব্যবসায়ীদের ওপর হয়রানির মাত্রা বাড়তে পারে। বিশেষত বড় কর ফাঁকিবাজদের পাশাপাশি কর প্রতিপালনের (কমপ্ল্যায়েন্স) ছোটখাট ভুলের কারণেও এখন ব্যবসায়ীদের হয়রানির মুখে পড়তে হবে। কর প্রশাসনের প্রক্রিয়ায় এর ফলে 'অনিয়মের' মাত্রাও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।
চলতি মাসেই এনবিআর ঘোষণা দিয়েছে, যেসব প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন করার কথা, তারা সেটা সঠিকভাবে পরিপালন করছে কিনা- তা বিশেষভাবে যাচাই করা হবে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের নথিপত্র, কম্পিউটার জব্দ করা, এবং বিনা বাধায় যেকোনো প্রতিষ্ঠানে প্রবেশাধিকার পাবে।
কোনো ধরনের অসহযোগিতা হলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানও আছে এতে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্যবসায়ী সমাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন এনবিআরের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
অবশ্য এনবিআর কর্মকর্তাদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন, যেসব প্রতিষ্ঠান ফাঁকি দেবে- কেবল তাদেরই এই উদ্যোগে ভয় পাওয়ার কারণ রয়েছে, অন্যদের নয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, কর ফাঁকি উদ্ঘাটনে আমাদের আপত্তি নেই। কিন্তু ছোটখাট ভুলের জন্য ব্যবসায়ীদের হয়রাানির সুযোগ বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।
কারণ এনবিআরের সেন্ট্রাল (কেন্দ্রীয়) পর্যায় থেকে যেভাবে চিন্তা করা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তার বাস্তবায়ন নেই -উল্লেখ করে তিনি বলেন, এমনিতেই ব্যবসায়ীরা চাপে আছে। এখন তাদের ওপর নতুন চাপ বাড়তে পারে।
বিজিএমইএ, বিকেএমইএ-সহ ব্যবসায়ীদের ৮টি সংগঠন কর কর্মকর্তাদের একটি যৌথ বিবৃতি দিয়ে, কর কর্মকর্তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে প্রবেশ, নথিপত্র জব্দ ও জরিমানা আরোপের মতো ব্যাপক ক্ষমতা দেওয়ার এনবিআরের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কোম্পানিগুলো এনবিআরের হয়ে উৎসে কর সংগ্রহ করে দেয়-যেটি মূলত রাজস্ব কর্তৃপক্ষেরই দায়িত্ব। সেই প্রক্রিয়ায় কোনো কোম্পানির ভুলত্রুটি হলে তার ওপর জরিমানা বা অতিরিক্ত করের দায় চাপানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘টাকার অভাবে’ চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নৌপথে চরম সংকট: রাস্তায় নামলেন মালিকরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নৌবাণিজ্য বাড়াতে খাল-নদীপথের টেকসই উন্নয়ন জরুরি’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চাইলো বিজিএমইএ ও বিকেএমইএ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চশিক্ষার খরচ সামলাতে হিমশিম, ভরসা টিউশনি-খ-কালীন কাজ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিআইডির দায়িত্বে অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোসাইন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিশরের বন্দরে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অচলাবস্থায় খুবির একাডেমিক কার্যক্রম, জরুরি সিন্ডিকেট সভা আগামীকাল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহিত সাগরে টোল নেয়ার পরিকল্পনা হুতির
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












