উহুদের ময়দানে হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার ঈমানদীপ্ত বীরত্বের অতুলনীয় ঘটনা
বিশিষ্ট মহিলা ছাহাবীয়া হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা দ্বীন ইসলামের ঈমানদীপ্ত ইতিহাসে এক অকুতোভয় বীর সেনানীর নাম। উহুদের জিহাদের ঘটনা প্রসঙ্গে তিনি নিজেই বর্ণনা করেন, সেদিন আমি মশক ভরে ভরে পানি এনে মুসলিম মুজাহিদদের মাঝে সরবরাহ করছিলাম। হঠাৎ যখন দেখলাম, কাফির, মুশরিক বাহিনীর দুঃসাহস মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তখন আমি পানি সরবরাহের কাজটি বন্ধ রেখে সরাসরি জিহাদে লিপ্ত হলাম। এ সময় ইবনে কুমিয়্যা কর্তৃক আমার শরীরে ১৩টি আঘাত লাগে। চিকিৎসা নেয়ার পরও একটি আঘাত থেকে প্রায় সারাটি বৎসর রক্ত ঝড়েছে। ইবনে কুমিয়্যাকে আমিও দফায় দফায় আঘাত করেছি। কিন্তু সে দু’টি লৌহ বর্ম পরার কারণে সে আঘাত কার্যকরী হয়নি। আমি আহত হওয়ার সঙ্গে সঙ্গে হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার পুত্র হযরত আম্মারা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ডেকে নির্দেশ মুবারক দিলেন, শীঘ্রই আপনি আপনার মায়ের নিকট যান এবং উনার ক্ষতস্থানে পট্টি বেঁধে দিন। অতঃপর আমি এবং আমার পুত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখেই যুদ্ধ করছিলাম।
উহুদের জিহাদের বিশেষ পরিস্থিতিটি তখন চলছিল যখন আমার নিকট কোন ‘ঢাল’ ছিল না। এই সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঢালধারী এক ব্যক্তিকে দেখতে পেয়ে ইরশাদ মুবারক করেন, ‘হে ঢালওয়ালা! জিহাদরত কাউকে আপনার ঢালটি দিয়ে দিন। ’ তিনি ঢালটি আমার দিকেই নিক্ষেপ করলেন। আমি তা উঠিয়ে নিলাম এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পার্শ্ব মুবারকে থেকেই কাফির-মুশরিকদের আক্রমণ প্রতিহত করছিলাম। এ সময় এক অশ্বারোহী মুশরিক আমাকে আঘাত করলো। কিন্তু তার আঘাত সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আমি তরবারী দ্বারা তাকে এমন প্রচ- জোরে আঘাত হানলাম যাতে তার ঘোড়াটি মাটিতে লুটিয়ে পড়লো এবং সে ঘোড়া হতে দূরে ছিটকে পড়লো। সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই দৃশ্যবলী অবলোকন করছিলেন। তিনি নিকটেই জিহাদরত আমার দু’ পুত্র হযরত আম্মারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে ডাক দিয়ে নির্দেশ মুবারক দিলেন, দ্রুত আপনাদের মায়ের নিকট যান। তারপর আমি আমার পুত্রদের সাথে নিয়ে সেই মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়ে তার মৃত্যুদ- নিশ্চিত করলাম। সুবহানাল্লাহ!
ঈমানদীপ্ত ইবরত:
উহুদের জিহাদের কঠিন মুহূর্তে বিশিষ্ট মহিলা ছাহাবীয়া হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বীরত্ব, সাহসে প্রমাণিত হয়- তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে জান-মাল কুরবানী করতে যেমন কুণ্ঠিত হননি। তদ্রুপ আপন পুত্রদেরকে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুশমনদের বিনাশ করতে গিয়ে জীবন দিতে বিন্দুমাত্র পরোয়াও করেননি।
বর্তমান যামানায় অনুরূপ জান-মালের কুরবানী দিয়ে দ্বীন ইসলামের ঐতিহ্য তথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক বুলন্দ করতে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা অবিরামভাবে রত রয়েছেন।
মুসলিম উম্মাহ যেদিন হযরত নাসিয়া বিনতে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা এবং উনার বীর পুত্রগণের ন্যায় মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ছোহবতে নিজেদের জান-মালের নজরানা দিতে দৃঢ় প্রত্যয়ী হবে সেদিনই প্রতিষ্ঠিত হবে দুনিয়ায় ইসলামের সেই হারানো ঈমানদীপ্ত সোনালী ঐতিহ্য। (সমাপ্ত)
-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।