রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৭)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, সকাল ৫:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০০
উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৭)

যুগে যুগে উলামায়ে সূ:
সৃষ্টির শুরু থেকেই উলামায়ে সূ’রা ছিলো। কিতাবে উল্লেখ করা হয় প্রথম উলামায়ে সূ’ হচ্ছে ইবলীস। সে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মুআল্লিম বা শিক্ষক ছিলো। ৬ লক্ষ বছর ইবাদত করেছে। আসমান-জমীনের সমস্ত জায়গায় সিজদা করেছে। কিন্তু মহান আল্লাহ পাক উনার একটি আদেশ মুবারক অমান্য করার কারণে সে চির মালঊন হয়ে গেছে। সবচেয়ে বড় উলামায়ে সূ হয়ে গেছে। নাঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَاِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْا إِلَّا إِبْلِيْسَ أَبٰى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِيْنَ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি বলেন, আর যখন আমি বললাম, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা জ্বিন সহ আমার যিনি খলীফাহ, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনাকে সিজদা করুন। সকলেই সিজদা করলো। কিন্তু সে (ইবলীস) অস্বীকার করলো, অহংকার করলো, সে সিজদা করলো না। যার কারণে সে কাফির হয়ে গেল। নাঊযুবিল্লাহ! (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৪)
এখানে একটা বিষয় ফিকিরের। ইবলীস একটি আদেশ মুবারক অমান্য করার কারণে এতো আমল করার পরেও যদি সবচেয়ে বড় নাফরমান হয়ে যায়। তাহলে যারা বড় বড় মুফতী মাওলানা দাবী করে, অহরহ হারাম কাজ করে যাচ্ছে তারা কতবড় উলামায়ে সূ হবে?
মরদূদ দরবেশ বালয়াম বিন বাউরাকে বলা হয় দ্বিতীয় উলামায়ে সূ। সে তিনশত বছর ইবাদত করেছিলো। সে উপরে তাকালে সিদরাতুল মুনতাহা এবং নিচে তাকালে তাহতাছছারা পর্যন্ত সবকিছু দেখতে পেতো। তার সমস্ত দোয়া কবূল করা হতো। কিন্তু সে হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সাথে বেয়াদবী করার কারণে ৩০০ বছর পর সেও গোমরাহ হয়ে ইবলীসের মতো মরদূদ হয়ে যায়। তার সম্পর্কে পবিত্র কুরআন শরীফে বর্ণিত রয়েছে-
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِىْ اٰتَيْنَاهُ اٰيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
অর্থ: “আর আপনি তাদের নিকট বর্ণণা করুন, সে লোকের অবস্থা, যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ! (পবিত্র সূরা আ’রাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭৬)
বনূ ইসরাইলের উলামায়ে সূ’দের সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَقَعَتْ بَنُوْ إِسْرَائِيْلَ فِى الْمَعَاصِىْ نَهَتْهُمْ عُلَمَاؤُهُمْ فَلَمْ يَنْتَهُوْا فَجَالَسُوْهُمْ فِىْ مَجَالِسِهِمْ وَوَاكَلُوْهُمْ وَشَارَبُوْهُمْ فَضَرَبَ اللهُ قُلُوْبَ بَعْضِهِمْ بِبَعْضٍ وَلَعَنَهُمْ عَلٰى لِسَانِ دَاودَ عَلَيْهِ السَّلَامُ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ ذٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوْا يَعْتَدُوْنَ قَالَ فَجَلَسَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ لَا وَالَّذِىْ نَفْسِىْ بِيَدِهِ حَتّٰى تَأْطِرُوْهُمْ عَلَى الْحَقِّ أَطْرًا
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, বনূ ইসরাঈলরা যখন পাপাচারে লিপ্ত হয়ে গেল, তখন তাদের আলিমরা প্রথমে তাদেরকে সেটা থেকে নিষেধ করলো। যখন তারা বিরত হলো না, তখন ঐ আলিমরাও তাদের সাথে ওঠাবসা শুরু করলো, তাদের সাথে একত্রে খাদ্য খেতে লাগলো ও মদ পান করতে লাগল। অতঃপর মহান আল্লাহ পাক তিনি তাদের (আলিমদের) কারো কারো অন্তর কারো কারো (পাপীদের) অন্তর দ্বারা কলুষিত করে দিলেন। তখন মহান আল্লাহ পাক তিনি হযরত দাঊদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম উনাদের যবান মুবারকে তাদের উপর লা’নত করলেন। এই লা’নত ছিলো তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার কারণে। বর্ণনাকারী বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বালিশ মুবারকে হেলান দেয়া অবস্থায় ছিলেন। এই কথা মুবারক বলে তিনি হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলেন এবং বললেন-
لَا وَالَّذِىْ نَفْسِىْ بِيَدِهِ حَتّٰى تَأْطِرُوْهُمْ عَلَى الْحَقِّ أَطْرًا
ঐ মহান সত্তা মুবারক উনার ক্বসম! যাঁর কুদরতী হাত মুবারকে আমার প্রাণ মুবারক, তোমরাও ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক উনার শাস্তি থেকে রেহাই পাবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা অত্যাচারী ও পাপীদেরকে পাপকার্য থেকে নিষেধ করবে। (তিরমিযী শরীফ : পবিত্র হাদীছ শরীফ নং ৩০৪৭, আবূ দাঊদ শরীফ, মুসনাদে আহমদ ইত্যাদি)

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে