উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৪)
(পূর্বে প্রকাশিতের পর)
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
إِنَّ عَلٰى أَبْوَابِ السَّلَاطِيْنَ فِتْنًا كَمُبَارَكِ الْإِبِلِ وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ لَا يُصِيْبُوْنَ مِنْ دُنْيَاهُمْ شَيْئًا إِلَّا أَصَابُوْا مِنْ دِيْنِكُمْ مِثْلَه أَوْ قَالَ مِثْلَيْهِ
অর্থ: নিশ্চয়ই শাসকদের দরবার বিভিন্ন রকম ফিতনায় পরিপূর্ণ, যেমন উটের বসতস্থল নাপাকে পূর্ণ। মহান আল্লাহ পাক উনার ক্বসম! যার কুদরতী হাত মুবারকে আমার প্রান মুবারক! লোকেরা শাসকদের দুনিয়া থেকে সামান্য কিছুও লাভ করতে পারবে না, যতক্ষণ না এর বিপরীতে তারা এর সমপরিমাণ বা দ্বিগুণ তোমাদের দ্বীন নষ্ট করে। নাঊযুবিল্লাহ! (জামিউ বায়ানিল ইল্ম ওয়া ফাদ্বলিহী ১/৩২৯)
অর্থাৎ যারাই শাসকদের দরবারে যাবে কিছু দুনিয়াবী ফায়দা হাছিল করার জন্য। তাদেরকে অবশ্যই দুনিয়া হাছিল করতে দ্বীনকে বিসর্জন দিতে হবে। অন্যথায় তাদের থেকে কিছুই হাছিল করতে পারবে না।
হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি ফিতানের পবিত্র হাদীছ শরীফসমূহ অধিক জানতেন। তিনি এ ব্যাপারে সতর্ক করে বলেন-
إِيَّاكُمْ وَمَوَاقِفَ الْفِتَنِ قِيْلَ وَمَا مَوَاِقفُ الْفِتَنِ يَا أَبَا عَبْدِ اللهِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ؟ قَالَ أَبْوَابُ الْأُمَرَاءِ يَدْخُلُ أَحَدُكُمْ عَلَى الْأَمِيْرِ فَيُصَدِّقُهُ بِالْكَذِبِ وَيَقُوْلُ لَه مَا لَيْسَ فِيْهِ
অর্থ: সাবধান! ফিতনার চারণভূমি থেকে তোমরা বেঁচে থাকবে। জিজ্ঞেস করা হল, হে হযরত আবূ আব্দিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! ফিতনার চারণভূমি কোনটি'? তিনি উত্তর দিলেন, আমির-উমরাদের দরবার। তোমাদের কেউ আমীরের দরবারে যাবে, গিয়ে তার মিথ্যায় সমর্থন দেবে কিংবা তার (প্রশংসায়) এমন কথা বলবে যা বাস্তবে তার মাঝে নেই। (জামিউ বায়ানিল ইল্ম ওয়া ফাদ্বলিহী ১/৬৩৯, শরহুস সুন্নাহ ১৪/২৯৫, হিলইয়াতুল আউলিয়া ১/২৭৭, শুআবুল ঈমান ১২/৩৩ ইত্যাদি)
উটের পাল একসাথে থাকলে বিশৃঙ্খলা করে। একটা এদিকে চলে যায়, একটা অন্যদিকে। গুঁতোগুঁতি শুরু করে দেয়। পাশের লোকের উপরও অনেক সময় হামলে পড়ে। এজন্য উটের আস্তাবলে নামায পড়তে পবিত্র হাদীছ শরীফে নিষেধ করা হয়েছে। কারণ সেখানকার কোনো স্থানই নাপাকী থেকে অশংকা মুক্ত নয়। ঠিক শাসকদের দরবারও এমন ফিতনার আখড়া। তার কোনো স্থানই ফিতনার আশংকা মুক্ত নয়।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
إِنَّ الرَّجُلَ لَيَدْخُلُ عَلَى السُّلْطَانِ وَمَعَهُ دِينُهُ فَيَخْرُجُ مَا مَعَهُ مِنْهُ شَيْءٌ قِيلَ لِمَ يَا أَبَا عَبْدِ الرَّحْمٰنِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ؟ قَالَ لِأَنَّهُ يُرْضِيْهِ بِمَا يَسْخَطُ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ
অর্থ: কোনো লোক দ্বীনদার অবস্থায় শাসকের দরবারে প্রবেশ করে, এরপর যখন বেরিয়ে আসে দ্বীনের কিছুই তার সাথে থাকে না। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে হযরত আবূ আব্দির রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এটা কীভাবে সম্ভব? তিনি উত্তর দিলেন, সে এমন কিছুর মাধ্যমে ঐ শাসককে সন্তুষ্ট করে আসে যার দ্বারা মহান আল্লাহ পাক তিনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। (আল ইবানাতুল কুবরা ২/৬০১, আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন ১/৩৫০)
হযরত জাবির ইবনে আব্দিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرْضَى سُلْطَانًا بِسَخَطِ رَبِّهِ عَزَّ وَجَلَّ خَرَجَ مِنْ دِيْنِ اللهِ تَبَارَكَ وَتَعَالٰى
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনাকে অসন্তুষ্ট করার মাধ্যমে কোনো শাসককে সন্তুষ্ট করার চেষ্টা করবে, সে মহান আল্লাহ পাক উনার দ্বীন থেকে বের হয়ে যাবে। (আল মুস্তাদরাক আলাছ ছহীহাইন ৪/১০৪)
এজন্যই যেসব আলেমরা শাসকের দরবারে যাওয়া-আসা করত পূর্ববর্তীগণ তাদেরকে অভিযুক্ত মনে করতেন। হেয় চোখে দেখতেন। দুনিয়াদার মনে করতেন। হযরত আবূ হাযিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
إِنَّ الْعُلَمَاءَ كَانُوْا يَفِرُّوْنَ مِنَ السُّلْطَانِ وَيَطْلُبُهُمْ وَإِنَّهُمُ الْيَوْمَ يَأْتُوْنَ أَبْوَابَ السُّلْطَانِ وَالسُّلْطَانُ يَفِرُّ مِنْهُمْ
অর্থ: আগের যামানায় আলিমগণ শাসকদের থেকে দূরে থাকতেন আর শাসকরা উনাদের খুঁজে বেড়াত। আর আজকালকার আলিমরা শাসকদের দরবারে গমন করছে আর শাসকরা তাদের থেকে দূরে থাকছে। (জামিউ বায়ানিল ইল্ম ওয়া ফাদ্বলিহী ১/৬৩৫, তারীখে ইবনে আবী খয়ছামাহ ৪/২৪৮)
একবার আমীর ইবনে হুবায়রার দরজার সামনে কিছু আলেমকে বসে থাকতে দেখে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে তিরস্কার করে বলেছিলেন-
أَمَا وَاللهِ لَوْ زَهِدْتُّمْ فِيْمَا عِنْدَ الْمُلُوْكِ الرَّغِبُوْا فِيْمَا عِنْدَكُمْ وَلٰكِنَّكُمْ رَغِبْتُمْ فِيْمَا عِنْدَهُمْ فَزَهِدُوْا فِيْمَا عِنْدَكُمْ فَضَحْتُمُ الْقُرَّاءَ فَضَحَكُمُ اللهُ
অর্থ: তোমাদের জন্য আফসোস! মহান আল্লাহ পাক উনার ক্বসম! শাসকদের দুনিয়ার প্রতি যদি তোমরা অনীহা দেখাতে তাহলে তারা তোমাদের ইলমের প্রতি আগ্রহ দেখাত। কিন্তু তোমরা তাদের দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছ ফলে তারা তোমাদের ইলমের প্রতি অনাসক্ত হয়ে পড়েছে। আলিমদেরকে তোমরা অসম্মানের পাত্র বানিয়েছো, মহান আল্লাহ পাক তিনি যেন তোমাদেরকে লাঞ্ছিত করেন। (আল আমালি লিআবিল ক্বাসিম আয যুজাজি ১/১৩)
তাছাড়া বর্তমান সময়ে উলামায়ে সূ’দেরকে চেনার কিছু সহজ উপায় হলো- ১. যারা ছবি-ভিডিও করে ২. বেপর্দা হয় ৩. তন্ত্র-মন্ত্র করে, ভোটকে আমানত এবং ভোট দেয়াকে ওয়াজিব বলে ৪. মুশরিকদের মন্দির পাহারা দেয় এবং এতে উৎসাহিত করে ৫. কাফিরদের সাথে সম্প্রীতির কথা বলে ৬. শাসকদের সাথে মেলা-মেশা করে, তাদের দরবারে যাওয়া-আসা করে ইত্যাদি।
উল্লেখিত বিষয়গুলো যদি কোনো আলিমের মাঝে পাওয়া যায়। তাহলে সে যতো বড় কিছুই দাবি করুক না কেন তার সমস্ত দাবি বাতিল বলে গণ্য হবে এবং সে নিকৃষ্ট উলামায়ে সূ হিসেবেই পরিগণিত হবে।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।