সম্পাদকীয়-২
উপদেষ্টাদের সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তি ফুলে-ফেপে উঠলেও পথশিশুদের পথ দেখাতে ফ্যাসিস্ট সরকারের মতই অন্ধ, বধির, বোকার ভূমিকায় থেকে তারা কী বৈষম্যেরই বিস্তার ক্ষেত্র করে চলছে না? প্রায় ৪০ লাখ পথশিশুদের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল চাই
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গত পরশু ২৯ সেপ্টেম্বর শিশু অধিকার সপ্তাহ পালন শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে তথাকথিত নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে পথশিশুরা।
তাদের বিষয়ে নানা সুপারিশ তুলে ধরা হবে। কিন্তু সেই সুপারিশ ও প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা বরাবরের মত এবারও নেই। ফলে প্রতিনিয়ত বাড়ছে পথশিশুর সংখ্যা। রাজধানী ঢাকার প্রায় ২০ লাখ পথশিশুর জন্য মাত্র দুটি পুনর্বাসন কেন্দ্র রয়েছে।
পথ শিশু বলতেই অবহেলায় বেড়ে ওঠা মলিন মুখের চাহনি এবং সুবিধা বঞ্চিত দারিদ্র্যক্লিষ্ট অবয়ব দৃশ্যপটে ভেসে উঠে। তাদের জন্য সমাজের মানুষের দয়ার্দ্র অনুভূতির পরিবর্তে বিরক্তির ছাপ প্রকাশ পায়। তারা ফুল বাগানের সোভা বর্ধনকারী হিসাবে নয় বরং সমাজ ও রাষ্ট্রের বোঝা হিসাবে জীবনভর অবহেলিত হতে থাকে।
তারা পরিবার নামক ফুল বাগানে বিকশিত হয় না বরং রাস্তার দু’ধারে, ময়লার ভাগাড়ে, খাবার হোটেলে, রিকশার চালকের ছিটে অথবা কলকারখানার ভারী মেশিন হাতে যৎ সামান্য পারিশ্রমিকের বিনিময়ে রাষ্ট্র যন্ত্রের উন্নয়নের চাকা অগ্রসর করে। অথচ তারা আগামী দিনের জাতির কর্ণধার। তারা আজ পথের কাঙ্গাল, নির্যাতিত, নিগৃহীত এবং বাস্তুচ্যুত। তারা কেউ পথশিশু হয়ে জন্মগ্রহণ করেনি। রাষ্ট্র তাদের পথশিশু পরিচয় দিয়েছে। সেজন্য তাদের প্রতি রাষ্ট্র তথা সমাজের দায়বদ্ধতা রয়েছে।
রাজধানী ঢাকার ৯ থেকে ১৮ বছর বয়সী পথশিশুদের ৮৫ শতাংশই মাদকাসক্ত বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। ফোরামের দেয়া তথ্য মতে, দেশে পথশিশুর সংখ্যা ৩৪ লাখ। এদের অর্ধেকই অবস্থান করছে রাজধানী ঢাকায়। এরমধ্যে ৩৭.৮ শতাংশ পথশিশু দারিদ্র্যের কারণে, ১৫.৪ শতাংশ বাবা-মায়ের শহরে আসার কারণে এবং ১২.১ শতাংশ কাজের সন্ধানে বাড়ি ছেড়েছে।
ছিন্নমূল এসব শিশুদের বয়স আনুমানিক ৭ থেকে ১৫ বছরের মত হবে। বাজে সঙ্গীদের পাল্লায় পড়ে এদের কেউ কেউ অপরাধ জগতে পা বাড়ায়। মাদক সেবন, ধূমপান, ছিঁচকে চুরি, ছিনতাই ও অনৈতিক কাজে জড়িয়ে অপরাধী হয়ে উঠে। বদ লোকের খপ্পরে পড়ে দালালের মাধ্যমে কোনো কোনো মেয়ে শিশুকে নিষিদ্ধ পল্লীতে চালান দেয়া হয়। ৯৬% ভাগ শিশু কাজ করতে গিয়ে নানাভাবে হেনস্থার শিকার হয়। এছাড়া ৭৬ ভাগ শিশু মানসিক নির্যাতনে দারুণভাবে বিধ্বস্ত হয়ে জীবনের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে।
এক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা সবচেয়ে বেশী। বাংলাদেশ শিশু সুরক্ষা আইনে এসব অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। কিন্তু সরকার করিডোর দিতে বেশী দানশীল, গ্রামীণ ব্যাংক মোটা-তাজা করতে বেশী পটু। প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সংস্থাকে সমৃদ্ধ করতে ভীষণ কৌশলী ও আগ্রহী।
কিন্তু পথ শিশুদের পথ দেখাতে তারা নিতান্তই ফ্যাসিস্ট সরকারেরই গুণধর প্রতিভু। এরকম মহা বৈষম্য করে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফল লোপাটের সরকার ক্ষমতায় থাকার অধিকার অবশিষ্ট থাকতে পারে না।
একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক এবং মৌলিক চাহিদাসম্পন্ন জীবন উপহার দিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চাই স্থায়ী সমাধান। প্রতি বছর বাজেট প্রণয়নে এই খাতে বিশেষ বরাদ্দ প্রয়োজন। কোমলমতি সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশুদের জন্য সমন্বিত ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাবেক সরকার নারিকেল দ্বীপে পর্যটক বন্ধ করে- দেশে নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, জীবন জীবিকার অধিকার চরমভাবে ক্ষুন্ন করেছে।
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: পারিবারিক বন্ধন ধ্বংস, পর্নোগ্রাফির রাজত্ব এবং ইসলামী মূল্যবোধের গুরুত্ব।
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.২৫% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












