উন্নয়নের পাশাপাশি বৈষম্য-দুর্নীতি বেড়েছে -মেনন
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ তাসি, ১৩৯০ শামসী সন, ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২২ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈষম্য আর দুর্নীতিও চরমভাবে বৃদ্ধি পেয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ ওয়ার্কস পার্টির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ একদিকে যেমন উন্নয়নের ধারায় অগ্রসর হচ্ছে, সঙ্গে সঙ্গে দেশের মধ্যে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এতে কোন সন্দেহ নেই। তবে এ উন্নয়নের ফলাফল জনগণ পাচ্ছে না।
তিনি আরও বলেন, যে আলোচনা হয়েছে তাতে আমরা এখনও জোটবদ্ধ আছি এবং জোটবদ্ধভাবেই নির্বাচনে যাবে। তবে জোটবদ্ধ না হলে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটি কার্যকর হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারে যাওয়ার বিষয়টি আমাদের কন্ডিশন না। আমরা তো একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি। সেই ঐক্যটা যতদূর পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে ততদিন পর্যন্ত জোট থাকবে। আর বড় দল আওয়ামী লীগ যদি মনে করে তারাই যথেষ্ট তাহলে তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)