উদ্ভাবনে উৎসাহিত করতে স্টিম কার্নিভালের আয়োজন করল ডিপিএস এসটিএস ঢাকা
শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবন শক্তির বিকাশ এবং তাদের কৌতূহলী করে তুলতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নিজেদের সিনিয়র ক্যাম্পাসে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিক্স) কার্নিভালের আয়োজন করেছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। এতে ৫-১২ গ্রেডের শিক্ষার্থীরা স্টিম বিষয়ক জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ লাভ করে।
শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা জোতির্বিদ্যা ও পদার্থ বিজ্ঞানের প্রকল্প, সেলফ-ড্রাইভিং গাড়ি ও ফায়ার-ফাইটিং ভেহিকলের মতো প্রযুক্তি সম্পর্কিত প্রকল্প; জীববিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের প্রকল্প, কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কিত প্রকল্প, ওয়াটার সাইকেল, ভলকানোর (আগ্নেয়গিরি) মতো ভূগোল সম্পর্কিত প্রকল্প সহ আরও নানান প্রকল্প তৈরি করে।
সাম্প্রতিক বছরগুলোয়, স্কুলে স্টিম শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। এটি এমন একটি শিক্ষাগত উপায়, যা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত ব্যবহার করে শেখার ফলাফলের ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোবল ও যোগাযোগের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।