সম্পাদকীয়-২
উত্তরাঞ্চলের মাঠেই পচছে বছরে আড়াই থেকে পাঁচ হাজার কোটি টাকার ফসল অঞ্চলভিত্তিক হিমাগার স্থাপনের দাবী স্বাধীনতার ৫৪ বছরেও বাস্তবায়ন হচ্ছে না- যা গভীর হতাশার সরকারের হেদায়েত হওয়া দরকার
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
উৎপাদনে একের পর এক রেকর্ড গড়ছে দেশের উত্তরাঞ্চলের কৃষকরা। কিন্তু সেই সাফল্য মøান হয়ে যাচ্ছে মৌসুম শেষে- কারণ নেই যথাযথ সংরক্ষণ, নেই আধুনিক বিপণন কাঠামো। আলু, আম, সবজি- প্রতিবছর লাখ লাখ টন ফসল মাঠে পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কৃষক লোকসানে ভুগলেও মধ্যস্বত্বভোগী ও আড়তদাররা তুলে নিচ্ছেন বিপুল মুনাফা।
বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে উপজেলা পর্যায়ে হিমাগার, প্রি-কুলিং ও কোল্ডচেইন অবকাঠামো গড়ে না তুললে কৃষি খাত বড় ধরনের সঙ্কটে পড়বে, যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে প্রতিবছর গড়ে ৫০ লাখ টন আলু উৎপাদিত হয়। এর মধ্যে মৌসুম শেষে ৫ থেকে ৫.৫ লাখ টন আলু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। বাজারদর হিসাবে প্রতি কেজি ১৫ টাকা ধরলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭০০-৭৫০ কোটি টাকা।
নওগাঁয় উৎপাদিত ৪.৫ লাখ টন আমের মধ্যেও ১.৩ থেকে ১.৫ লাখ টন নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি প্রায় ৬০০ কোটি টাকা। রংপুর অঞ্চলের বিখ্যাত হাঁড়িভাঙা আমও উৎপাদনের ১০-১৫ শতাংশ পচে যায়, যার মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা।
শীতকালীন সবজির ক্ষতি আরও বিস্তৃত। বছরে সবজির মধ্যে গড়ে ২৫ শতাংশই নষ্ট হয় বা কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হয়। এর আর্থিক ক্ষতি দাঁড়ায় ৮০০ থেকে ১২০০ কোটি টাকার মধ্যে।
বগুড়ার আলু চাষি আতর মিয়া আলু বিক্রির সময় বলে, ‘হিমাগারে জায়গা নেই, ভাড়াও বেশি। বাধ্য হয়ে ৩০ টাকা খরচে রাখা আলু ১৫ টাকায় বিক্রি করেছি। লোকসান ছাড়া কোনো উপায় নেই। ’
এই চিত্র শুধু একজন কৃষকের নয়- উত্তরাঞ্চলের হাজার হাজার কৃষকের বাস্তবতা। মৌসুম শেষে হিমাগারে জায়গা না থাকায় একসঙ্গে বিপুল পরিমাণ ফসল বাজারে চলে আসে। ফলাফল, দাম পড়ে যায় অর্ধেকে।
আড়তদারদের একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ নতুন নয়। বড় ব্যবসায়ীরা আগেভাগেই হিমাগার বুকিং দিয়ে রাখে। পরে ধাপে ধাপে পণ্য বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণ করে, তুলে নেয় কয়েকগুণ লাভ।
আলু, পেঁয়াজ, আম, লিচু- সবই দেশের খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় কৃষক লোকসানে, আর মধ্যস্বত্বভোগীরা লাভে। উপজেলা পর্যায়ে ছোট হিমাগার ও প্রি-কুলিং অবকাঠামো এখন সময়ের দাবি।
সঙ্গতকারণেই, আধুনিক কোল্ডচেইন, গ্রেডিং, প্যাকহাউস চালু না থাকায় কৃষকের ফসল মাটি গিলে খাচ্ছে। বাজারে আড়তদারদের একচেটিয়া প্রভাব ভাঙতে হলে স্বচ্ছ ডিজিটাল হিমাগার বরাদ্দ, সরকারি তত্ত্বাবধান ও কৃষক-সমবায় মডেল চালু করতে হবে।
কৃষকের আয় বৃদ্ধি, ফসলের অপচয় রোধ এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য অঞ্চলভিত্তিক হিমাগার স্থাপনের দাবী স্বাধীনতার ৫৪ বৎসরেও কার্যকর হচ্ছে না- এটা গভীর হতাশার।
সরকারের নিস্ক্রিয়তাই শুধু নয়। বরং কৃষকের প্রতি নির্দয় মনোভাবের বহিঃপ্রকাশ। কৃষকের স্বার্থের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের এই নির্মমতা থেকে সরকার বেরিয়ে আসবে। এটাই জরুরী কাম্য।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












