নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
উত্তম কথা উত্তম গাছের ন্যায় ফলদায়ক-১
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
হান রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন,
هـٰذَا بَـيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْـنَ ﴿১৩৮﴾ سورة آل عمران
এই পবিত্র কুরআন শরীফ মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা বা দলীল এবং মুত্তাকী উনাদের জন্য হিদায়েত ও নছীহত। [সূরা আল-ইমরান শরীফ: ১৩৮]
মহান রব্বুল আলামীন তিনি আরো ইরশাদ মুবারক করেন,
أَلَـمْ تَـرَ كَيْفَ ضَرَبَ اللّٰـهُ مَثَلًا كَلِمَةً طَيِّـبَةً كَشَجَرَةٍ طَيِّـبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَـرْعُهَا فِي السَّمَاءِ ﴿২৪﴾ تُـؤْتِـيْ أُكُلَهَا كُلَّ حِيْـنٍ بِإِذْنِ رَبِّـهَا ۗ وَيَضْرِبُ اللّٰـهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَــتَذَكَّرُوْنَ ﴿২৫﴾ سورة ابراهیم
আপনি কি দেখেননি? (অর্থাৎ আপনি দেখেছেন), মহান রব্বুল আলামীন তিনি কিভাবে উত্তম কথার দৃষ্টান্ত বর্ণনা করেছেন। উত্তম কথা হচ্ছে উত্তম গাছের ন্যায়। যার শিকড় অত্যন্ত মজবুত এবং শাখা-প্রশাখা আসমানে। (সেই গাছ) সবসময় মহান রব্বুল আলামীন উনার আদেশ মুবারকে ফল দেয়। মহান আল্লাহ পাক তিনি মানুষের জন্য এই দৃষ্টান্তগুলো বর্ণনা করেছেন যাতে তারা ইবরত-নছীহত গ্রহণ করে। [সূরা ইবরাহীম শরীফ: ২৪-২৫]
এই পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি উত্তম কথাকে এমন গাছের সাথে তুলনা করেছেন; যে গাছের শিকড় খুবই মজবুত এবং শাখা-প্রশাখা আসমানে। অর্থাৎ উত্তম কথা হচ্ছে, এমন কথা যার সম্পর্ক মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে। উত্তম কথা বলার দ্বারা সর্বদাই রহমত-বরকত, সাকীনা বর্ষিত হয়। সুবহানাল্লাহ!
উত্তম কথা সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبِـيْ هُرَيْـرَةَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَـنْهُ عَنِ النَّبِـيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إنَّ الْعَبْدَ لَيَـتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللّٰهِ لَا يُـلْقِيْ لَـهَا بَالًا يَـرْفَعُ اللّٰهُ بِـهَا دَرَجَاتٍ. (رواه البخاري)
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন। তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই বান্দা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টিমূলক এমন কথা বলে, যা তার অন্তরে পৌঁছেনি অর্থাৎ অন্তর থেকে বলেনি। এর দ্বারা মহান আল্লাহ পাক তিনি তাকে উচ্চ মর্যাদা দান করবেন।
[বুখারী শরীফ]
অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ بِلَالِ بْنِ حَارِثٍ رَضِىَ اللهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ الرَّجُلَ لَيَـتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الْـخَيْرِ مَايَـعْلَمُ مَبْـلَغَهَا يَكْتُبُ اللهُ لَهٗ بِـهَا رِضْوَانَهٗ اِلٰـى يَـوْمِ يَـلْقَاهُ. (ابن ماجه، ترمذى، مالك، فى شرح سنة)
নিশ্চয়ই কোনো ব্যক্তি এমন একটি উত্তম কথা বলল, যার মর্যাদা র্সম্পকে সে জানে না। মহান আল্লাহ পাক তিনি উনার সাথে সাক্ষাৎ দিবস পর্যন্ত এই উত্তম কথা বলার কারণে, তার জন্য উনার সন্তুষ্টি মুবারক লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ!
[ইবনে মাজাহ, তিরমিযী শরীফ ইত্যাদি]
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












