দেশে দেশে রমজান
উজবেকদের রমজান উদ্যাপন
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি মুসলিম অধ্যুষিত দেশ। ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্বাধীন দেশ। ইমাম বুখারি ও ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সহ জগদ্বিখ্যাত হাজারো মুসলিম মনীষীর জন্মস্থান। ঐতিহ্যগতভাবেই দেশের সংস্কৃতি জুড়ে আছে দ্বীন ইসলাম।
রোজায় পুরো উজবেকিস্থান জুড়ে শুরু হয় উৎসব উচ্ছ্বাস। মসজিদগুলোকে নতুন করে ধোয়া-মোছা করা হয়। নতুন কাপড় বাহারি রঙের কার্পেট ও নান্দনিক ক্যালিগ্রাফিতে সেজে উঠে শহরের মসজিদগুলো। সঙ্গে থাকে নানান ঘ্রাণের সুগন্ধি আতর। উজবেকরা সাধারণত খতমে তারাবি পড়ে থাকে এবং খতমে তারাবিকেই গুরুত্ব দিয়ে থাকে। সাধারণত শহর ও প্রধানতম মসজিদগুলোতে খতমে তারাবিই হয়। তবে তুলনামূলক ছোট মসজিদ ও বাসা বাড়িতে সুরা তারাবিও পড়া হয়। শহরের একাধিক স্থানে দুই খতমের তারাবির ব্যবস্থাও আছে।
তাদের ইফতার আয়োজনগুলো সাজে সুনসাহ ও নাসতু নামের খাদ্য দিয়ে। সুনসাহ তৈরি হয় গোশত ও পেঁয়াজকে খোলা আগুনে পুড়ে। নাসতু এক ধরনের সুপেয় পানি, যা বানানো হয় চাল আর গোশতের সমন্বয়ে। সুনসাহ আর নাসতুর সঙ্গে বাহারি ফলমূলতো থাকেই। বিশেষ করে উজবেকদের ইফতার টেবিলে বাতির রুটি, সামসা পেস্ট, নিসালদা হালুয়া, নাশপাতি, কমলা, বেদানা ও গিলাফ উজবেকির উপস্থিতি থাকে।
উজবেকরা প্রতিদিনই কারও না কারও বাড়িতে ইফতার পাঠায়। পাড়াপ্রতিবেশীদের দরজায় কড়া নাড়ে তখন তাদের ছোট ছোট বাচ্চারা ‘ইয়া রমাজান! ইয়া রমাজান!’ নামের একটি নাশিদ পাঠ করতে থাকে। তুর্কি একটি ওয়েবসাইট থেকে জানা যায়, উজবেকরা ‘তাশাক তাশাক’ একটি খাদ্যও রোজার মাসে প্রস্তুত করে থাকেন। এটি মূলত তাতারি হালুয়া।
উজবেকদের সাহরিতেও রয়েছে ঐতিহ্যের ছোঁয়া ও উপস্থিতি। সাহরিতে তাদের প্রধান খাদ্য হলো বুখারি চাল; উজবেকিস্তানে যা ‘আশ’ বা ‘বালুফ’ নামে পরিচিত। তরকারিতে থাকে ভেড়ার এক ধরনের গোশত, যা তেল পেঁয়াজ গাজর স্কোয়াশ কিশমিশ মসলা জিরা দিয়ে পাকানো। গোশতের ফ্রাই সঙ্গে কোয়েল পাখির ডিম। এভাবে খাবার আর ইবাদতের মুখর হয়ে রমজান পালন করে উজবেকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)