উচ্ছেদ অভিযানে যাওয়া ভূমি কর্মকর্তাকে আটকে রেখে স্ট্যাম্পে সই নিয়েছে দখলদাররা
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার ধুনটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে নিমগাছি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন। এ সময় মব সৃষ্টি করে আটকে রেখে মুচলেকা লেখা স্ট্যাম্পে তার সই নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার বিকালে উপজেলার পিরাপাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।
অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার জয়শিং-বগুড়া সড়কের পিরাপাট বাজার এলাকায় সুকলু মিয়া ও তার ভাইদের সাড়ে ছয় শতক জমি ছিল। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ রাস্তা নির্মাণের জন্য গত ২০০৪ সালে জমিটি অধিগ্রহণ করে। সুকলু মিয়া অধিগ্রহণ করা ওই জমির মূল্য বাবদ ২০ হাজার টাকা উত্তোলন করেছে। সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা অবশিষ্ট জমিতে সুকলু মিয়া ও তার সহযোগীরা অবৈধভাবে দখল করে সেখানে ঘর নির্মাণ করে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রতিকার চেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পেয়ে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে সড়কের জায়গায় আরও স্থাপনা নির্মাণ করে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই অবৈধ স্থাপনা ভেঙে দিতে নিমগাছি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেনকে নির্দেশ দেন।
আনোয়ার হোসেন জানান, তিনি গিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেয়ার চেষ্টা করেন। এ সময় সুকলু ও তার সহযোগীসহ অন্তত ৪০ জনের সন্ত্রাসী বাহিনী তাকে ঘিরে ধরে। তাকে মারধর ও অবরুদ্ধ করে। এরপর ৩০০ টাকা মূল্যমানের সাদা স্ট্যাম্পে সই করে নেয়। প্রায় তিন ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়। পরে ওসি সই নেওয়া স্ট্যাম্পটি জব্দ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)