উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর তুলনায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ব্যাংক ঋণ পেতে বেশি সুদ দিতে হয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায়ই দাবি করেন, তারা এসএমইর ব্যবসা সহজ ও কম সুদে ঋণ দেওয়াকে অগ্রাধিকার দেয়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এসএমই বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের 'মেরুদ-' হিসেবে অব্যাহত আছে।
সরকারি হিসাব দেখে উপদেষ্টার কথাকে সঠিক মনে হবে। সারাদেশে এক কোটি ১৮ লাখের বেশি এসএমই আছে। মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এসব প্রতিষ্ঠানে প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষ কাজ করছেন। সেগুলোর ৭০ শতাংশই ঢাকার বাইরে।
তা সত্তে¦ও ব্যাংকগুলো এসএমই'র জন্য সুদ নেয় ১৩ থেকে ১৫ শতাংশের মধ্যে। এটি সেবা খাত ছাড়া অন্য সব খাতের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে- গত এপ্রিলে এসএমইতে ভরিত গড় সুদহার ছিল ১২.৪৯ শতাংশ। তুলনামূলকভাবে কৃষিতে এই হার ১১.৯৮ শতাংশ, বৃহৎ শিল্পে ১২.৪৫ শতাংশ ও সেবা খাতে ১২.৭৫ শতাংশ।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন খরচ বেড়ে যাওয়ায় এসএমই'র ওপর উচ্চ সুদহার আরোপ করা হয়েছে।
সিটি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্ষুদ্র, মাইক্রোফাইন্যান্স ও এজেন্ট ব্যাংকিং প্রধান কামরুল মেহেদী বলেন, এসএমই ঋণের সুদহার সাধারণত করপোরেট ঋণের তুলনায় দেড় থেকে আড়াই শতাংশ পয়েন্ট বেশি থাকে।
তিনি আরও বলেন, ঢাকার বাইরের এসএমই গ্রাহকরা থাকায় ব্যবস্থাপনা খরচ বেড়ে যায়।
তার মতে, এসএমই'তে প্রসেসিং চার্জও আনুপাতিক হারে বেশি।
তার মতে, অনেক এসএমই প্রতিষ্ঠান ব্যাংকে যাওয়া এড়িয়ে চলে। ফলে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পরিষেবা দেওয়ার প্রয়োজন হয় এবং খরচ আরও বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পরিচালন খরচ বেশি হওয়ায় এসএমই ঋণে অন্যান্য মেয়াদি ঋণের তুলনায় বেশি সুদ দিতে হয়।
তারপরও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদহার কমাতে উৎসাহিত করছে বলে জানান তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো কাজী ইকবাল বলেন, এসএমই ঋণের পরিচালন খরচ বেশি ও ঝুঁকিপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)