উচ্চশিক্ষার খরচ সামলাতে হিমশিম, ভরসা টিউশনি-খ-কালীন কাজ
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন ব্যয়, যাতায়াত খরচ এবং শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনেও। পরিবারের সীমিত সামর্থ্য, উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয় এবং ব্যক্তিগত খরচ সামলাতে অনেক শিক্ষার্থী এখন পড়াশোনার পাশাপাশি টিউশনি ও বিভিন্ন খ-কালীন পেশায় যুক্ত হচ্ছেন। তাদের কাছে এসব কাজ এখন শুধু অতিরিক্ত আয়ের উৎস নয়, বরং বিশ^বিদ্যালয় জীবন টিকিয়ে রাখার অন্যতম অবলম্বন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই মাসে দুই থেকে চারটি টিউশনি করছেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং, গ্রাফিকস ডিজাইন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পার্ট-টাইম চাকরি করছেন। এসব কাজ থেকে অর্জিত অর্থ দিয়ে মেস ভাড়া, খাবার, যাতায়াত, ইন্টারনেট বিল, বই-খাতা এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহ করছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, নিয়মিত কাজের কারণে সময় ব্যবস্থাপনা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও খ-কালীন কাজের সমন্বয় করতে গিয়ে অনেকেই মানসিক চাপ, ক্লান্তি এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ভুগছেন। তবুও ভবিষ্যতের স্বপ্ন পূরণে এই সংগ্রাম অব্যাহত রেখেছেন তারা।
বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা মনে করেন, বৃত্তির সংখ্যা বাড়ানো, জরুরি আর্থিক সহায়তা তহবিল, গবেষণা সহকারী নিয়োগ, ক্যাম্পাসভিত্তিক খ-কালীন চাকরির সুযোগ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ চালু করা গেলে শিক্ষার্থীদের অর্থনৈতিক চাপ অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও জরুরি।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ চালু, গবেষণা সহকারী নিয়োগ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বিশ^বিদ্যালয় প্রশাসন কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)