ঈদ সামনে রেখে বেপরোয়া ‘ডিজিটাল প্রতারণা’
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঈদ আসলেই দেশে আর্থিক লেনদেন বেড়ে যায়। এসময় অপরাধীচক্রের জাল নোট ছড়ানো, ছিনতাই, চুরির পাশাপাশি গত কয়েক বছরে যোগ হয়েছে ডিজিটাল প্রতারণা। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রতারণা নতুন নয়। সঙ্গে যোগ হয়েছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেইল ব্যবহার ও হ্যাক করে প্রতারণা। ঈদ সামনে রেখে আরও বেপরোয়া এই চক্র।
রমজান মাস ও ধর্মীয় দুর্বলতা ব্যবহার করে প্রতারণায় জড়াতেও পিছপা হচ্ছেন না অপরাধীরা। মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের কাছে ওটিপি চাওয়া, ভুলে টাকা চলে যাওয়া, পুরস্কার জিতেছেন- প্রভৃতি বলে প্রতারণা নতুন নয়। এখন হোয়াসঅ্যাপ, ইমোও হ্যাক হচ্ছে। আবার ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে পরিচিত কারও নম্বর-নাম ব্যবহার করে অর্থ সহায়তা চেয়েও প্রতারণা করছেন প্রতারকরা।
একটি প্রতারক চক্র বিভিন্ন মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তীকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতির নামে প্রতারণার ফাঁদ তৈরি করেছে। এসব প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকতে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ। এক্ষেত্রে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ।
ডিএমপি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (ডিসি) বলেন, ‘আমরা প্রতিদিনই বিকাশসহ অন্য মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার শিকার গ্রাহকদের অভিযোগ পাচ্ছি। এসব অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে শুধু তা নয়, সেই অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। দেশের প্রতিটি প্রান্তেই এমন প্রতারণা হচ্ছে। তবে অভিযোগের শতকরা প্রায় ৯৯ শতাংশ আমরা ডিটেক্ট করতে পারি। ’
সিআইডি সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, ‘ইদানীং মোবাইল ব্যাংকিং প্রতারণা বেড়েছে। তবে এসব প্রতারণার আগের একটি ধাপ হলো ‘ইনভেস্টমেন্ট অ্যাপস’। এই পদ্ধতিতে স্ক্যাম করছে প্রতারক চক্র। বিদেশ থেকে বাংলাদেশের সিম দিয়ে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই স্ক্যাম করা হচ্ছে। এই অ্যাপসে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, এর কিছুদিন পর লভ্যাংশ জমা হতে থাকে। গ্রাহক তখন বিকাশ বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে টাকা তুলতে পারে। এরপর বেশি লাভের আশায় বেশি ইনভেস্টের পর লাখ টাকা বা এর বেশি জমা হলেই প্রতারক চক্র ওই ব্যক্তির অ্যাকাউন্টটি তখন ব্লক করে দেয়। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন -প্রধানমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












