ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
ঈদে নতুন টাকার ছড়াছড়ি ঈদ আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদকে কেন্দ্র করে বাড়ছে নতুন টাকার চাহিদা। তাই নতুন টাকা আনতে ব্যাংকের পাশাপাশি রাজধানীর গুলিস্তানে ভিড় বাড়ছে ক্রেতাদের।
রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনের ফুটপাথে নতুন, পুরোনো, ছেঁড়া-কাটা টাকার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ছেঁড়া-কাটা টাকার বিনিময়ে নতুন টাকা দেওয়া এবং নতুন টাকা বিক্রি করেই চলছে তাদের সংসার।
প্রতিদিন সকাল ৮টা থেকে নানা ভঙ্গিমায় ডেকে ক্রেতাদের আকর্ষণ করেন বিক্রেতারা। রাত ৯-১০টা পর্যন্ত খোলা থাকে টাকার দোকান। জানা যায়, সবচেয়ে বেশি বিক্রি হয় ১০ টাকা ও ২০ টাকার নতুন নোট।
সারা বছরই এই হাটে নতুন টাকা বেচাকেনা হয়। তবে বছরের দুইটি ঈদের সময় ভিড় বাড়ে টাকার হাটে। এই সময়ে মানুষ নতুন টাকা কিনে নিয়ে গিয়ে প্রিয়জনদের উপহার দেন। কেউবা আবার নতুন টাকা দিয়ে ঈদ সালামি দেন।
ব্যবসায়ীদের তথ্যমতে, এখানে ছেঁড়া টাকাও বদলে দেওয়া হয়। যেসব টাকা চলে না অর্থাৎ ছেঁড়া-কাটা টাকা সেগুলো দিয়ে তারা নতুন টাকা নিতে পারে। তবে সেক্ষেত্রে কিছু টাকা কম নিতে হয়। এছাড়া নতুন নোটের বান্ডেলও বিক্রি করেন।
দেশ স্বাধীনের ৫৪ বছর ধরেই গুলিস্তান এলাকায় বসে এই টাকার হাট। দুই টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত নতুন বান্ডেল পাওয়া যায় টাকা ব্যবসায়ীদের কাছে। এ ছাড়া বিদেশি টাকাও কেনাবেচা হয় এই হাটে। মজার বিষয় গুলিস্তানে পকেটমার, চোর, ছিনতাইকারীর উপদ্রব থাকলেও টাকার হাটে নেই আনাগোনা। উন্মুক্তভাবে টাকা সাজানো থাকলেও চুরি বা ছিনতাইয়ের ঘটনা তেমন শোনা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












