ঈদে বিলাদতে সাইয়্যিদুল উমাম আল খমিস আলাইহিস সালাম: মুবারক হো- মহিমান্বিত পবিত্র ৯ই জুমাদাল উখরা শরীফ
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জিন-ইনসান উনাদেরকে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন সম্পর্কে জানিয়ে দিন, বুঝিয়ে দিন, স্মরণ করিয়ে দিন।”
আর কিতাবে এসেছে, “ব্যক্তির মর্যাদার কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়। আবার স্থানের মর্যাদার কারণে ওই স্থানের ব্যক্তিবর্গেরও মর্যাদা বেড়ে যায়।” সুবহানাল্লাহ!
এরই পরিপ্রেক্ষিতে কোনো সুমহান ব্যক্তির সংস্পর্শ, ছোঁয়া, পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ, পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ, বিশেষ বিশেষ ঘটনা ইত্যাদির কারণে মাসের, দিনের, তারিখের, সময়ের শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক বেড়ে যায়।
যেমন পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বিলাদতী শান মুবারক প্রকাশ করার কারণে সর্বশ্রেষ্ঠ ঈদ তথা সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। সুবহানাল্লাহ!
ঠিক তেমনিভাবে পবিত্র ৯ই জুমাদাল উখরা শরীফও হযরত সাইয়্যিদুল উমাম আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ করার কারণে সম্মানিত ও মর্যাদাপূর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ!
কেননা তিনি হলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ আওলাদ অর্থাৎ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
অপরদিকে তিনি হচ্ছেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর ঢাকা রাজারবাগ শরীফ উনার সম্মানিত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত নাওয়াসা (নাতি) আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
আর এ কারণেই পবিত্র ৯ই জুমাদাল উখরা শরীফ হয়েছেন মহিমান্বিত, মর্যাদাবান।
তাই সকল সালিক-সালিকা, মুরীদ-মুরীদা, আশিক্বীন, মুহিব্বীনসহ সকল জিন-ইনসানের জন্য উচিত পবিত্র ৯ই জুমাদাল উখরা শরীফ উনাকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, জৌলুসপূর্ণভাবে উদযাপন করা।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সেই তাওফীক মুবারক দান করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।