ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমকিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রা নির্বিঘেœ বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
লক্কর-ঝক্কর বাস যেন রাস্তায় না নামে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। রাস্তা থেকে যাত্রী উঠিয়ে যেন যানজট তৈরি করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বাস মালিকদের নির্দেশনা দিন তিনি।
সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ৬ সংস্থার ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে বলেও জানান ডিএমপি কমিশনার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।