ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
পশ্চিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন সরকারি সৈন্য নিহত হয়েছেন। ইয়েমেনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।।
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
এক্স-এ দেয়া এক পোস্টে আল-কুদাইমি বলেছেন, যুদ্ধের সময় সৈন্যরা তাদের ভূমি ও মর্যাদা রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন।
তিনি বলেন, এই লড়াইয়ে ৫০ জনেরও বেশি হুতি যোদ্ধা নিহত এবং আরও কয়েক ডজন আহত হন।
তবে, এই কথিত সংঘর্ষের বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, জাবাল দাব্বাসে সরকারপন্থি বাহিনীর একজন কর্মকর্তা একটি সংবাদ সংস্থাকে জানান যে, প্রচণ্ড লড়াইয়ে আরও ২৩ জন সৈন্য আহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার গভীর রাতে হামলা চালানোর পর হুতিরা কিছু সময়ের জন্য সরকারপন্থি অবস্থানগুলো দখল করে নিয়েছিল। এরপর সরকার-সমর্থিত বাহিনী পাল্টা হামলা চালিয়ে শনিবার ভোর নাগাদ স্থানগুলো পুনরুদ্ধার করে।
‘সাম্প্রতিক বছরগুলোতে এটিই ছিল হুতিদের সবচেয়ে মারাত্মক হামলা,’ গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন।
হুতি যোদ্ধারা প্রথমে স্নাইপার ব্যবহার করে, যাদের কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। এরপর তারা অবস্থানগুলোতে ড্রোন ও মর্টার হামলা চালায়। বলেন তিনি।
২০১৫ সাল থেকে হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
আরও পড়ুন:ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার / লোহিত সাগরে ইসরাইলের ওপর নৌ অবরোধের ঘোষণা হুতিদের
এই গোষ্ঠীটি রাজধানী সানা এবং দেশের পশ্চিম লোহিত সাগর উপকূলের বন্দর নগরী হোদাইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। এডেন-ভিত্তিক সরকার দক্ষিণাঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে।
সূত্র: আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)