ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে ৮০
, ২২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো ১৫০ জন। দেশটির সশস্ত্র হুথি মুজাহিদরা জানিয়েছেন, ইয়েমেনে এটি মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।
হুথি-অনুমোদিত আল-মাসিরাহ চ্যানেলের মতে, হোদেইদাহ স্বাস্থ্য অফিস গত জুমুয়াবার রাতে নিহতের সংখ্যা বাড়িয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবারের ওই হামলায় ১৫০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে উদ্ধারকর্মী ও প্যারামেডিকরাও রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুথিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করে দেয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সেন্টকম বলেছে, ‘আজ মার্কিন বাহিনী হুথিদের জ্বালানির এই উৎসটি নির্মূল করার জন্য পদক্ষেপ নিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিলো হুথিদের শক্তির অর্থনৈতিক উৎসকে ক্ষুণœ করা।’
আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেল বন্দরটিসহ আরো কয়েক জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে।
রাস ঈসা তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার রাতের হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণে পুরো ইয়েমেনজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
হামলার পর হুথিরা সন্ত্রাসী ইসরায়েলের বিভিন্ন স্থানে এবং দুটি মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)