ইয়েমেনে গৃহযুদ্ধে মানবিক সংকট, ৫০ হাজারের বেশি হতাহত
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেন দীর্ঘদিন ধরে এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটিকে এক গভীর মানবিক সংকটে ফেলে দিয়েছে। সংঘাতের ফলে হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ দুর্দশার মধ্যে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, খাদ্য সংকট ও জ্বালানির অভাবে ইয়েমেনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
২০১৪ সালে ইয়েমেনে এই গৃহযুদ্ধের সূত্রপাত হয়, যখন হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর, ২০১৫ সালের মার্চ মাসে সউদী সরকারের নেতৃত্বে একাধিক আরব দেশ হুথিদের বিরুদ্ধে ‘ডিসিসিভ স্টর্ম’ নামের সামরিক অভিযান শুরু করে। এই সংঘাতের মূল কারণ ছিল রাজনৈতিক ক্ষমতার লড়াই, যা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় এবং সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে ইয়েমেনের গৃহযুদ্ধে ৫০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
হুথি গোষ্ঠীর প্রকাশিত তথ্য অনুসারে, এই যুদ্ধে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছেন। যুদ্ধের কারণে ১৬৫টি স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ৩৭৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাবে ও সংকটময় পরিস্থিতিতে ৫৫ শতাংশের বেশি চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
জ্বালানি সংকটের কারণে স্বাস্থ্যসেবা আরও দুর্বল হয়ে পড়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধ আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া একটি ফার্মাসিউটিক্যাল কারখানা ও দুটি অক্সিজেন প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে, ফলে চিকিৎসা সেবায় মারাত্মক প্রভাব পড়েছে। ১০০টিরও বেশি অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়েছে। অপুষ্টির কারণে শিশুদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
এই যুদ্ধ শুধু ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে। তথ্যসূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)