ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরে ইসরাইলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই।
আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল-হুথি এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে।”
তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজাগুলোতে ১৬৬টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল-হুথি মন্তব্য করেন।
হুথি আনসারুল্লাহ নেতা বলেন, ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিক্যুরিটি স্টাডিজ বা আইএনএসএস স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ইয়েমেনের ইসরাইল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দেন।
গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করার পর লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার জের ধরে তারা আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করে। সেইসঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর এমনকি ভূমধ্যসাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।