হামাসের বীরত্ব:
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরে ইসরাইলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই।
আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল-হুথি এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে।”
তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজাগুলোতে ১৬৬টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল-হুথি মন্তব্য করেন।
হুথি আনসারুল্লাহ নেতা বলেন, ইসরাইলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিক্যুরিটি স্টাডিজ বা আইএনএসএস স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ইয়েমেনের ইসরাইল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দেন।
গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করার পর লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার জের ধরে তারা আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করে। সেইসঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর এমনকি ভূমধ্যসাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)