ইয়েমেনের কারাগারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা, শহীদ ৭৮
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসিরাহ-এ গতকাল সোমবার (২৮ এপ্রিল) ভোরে জানানো হয়, সানার উত্তরাঞ্চলীয় এলাকা বনি আল-হারিথ জেলায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন।
হুথি কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত রোববার রাতে আমরান ও সাআদা প্রশাসনিক অঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যমটি পরবর্তী সময়ে প্রচারিত এক প্রতিবেদনে দাবি করে, সাআদার একটি অভিবাসী আটক কেন্দ্রে মার্কিন হামলায় অন্তত ৬৮ জন শহীদ হয়েছেন।
ওই কেন্দ্রে প্রায় শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিলো। তারা ইথিওপিয়া ও পার্শ্ববর্তী আফ্রিকান দেশ থেকে কাজের খোঁজে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিলো।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বশেষ হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও স্বীকার করেছে, মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে আট শতাধিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হুথি সূত্রমতে, চলমান অভিযানে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হয়েছে।
মার্চের মাঝামাঝি শুরু হওয়া অভিযানে প্রায় প্রতিদিনই বোমাবর্ষণ করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)