ইহুদীবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেগিকে অস্ট্রেলিয়া ছাড়তে সাত দিন সময় দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আলবানিজ ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয়। সে বলেছে, ইরানের বিরুদ্ধে সিডনি ও মেলবোর্নে ইহুদীবিদ্বেষী হামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে আলবানিজ জানায়, গত বছর অক্টোবর মাসে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগ এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
আলবানিজ আরও বলেছে, এই দুটি ঘটনা ছিলো আমাদের সমাজের ঐক্যকে দুর্বল করা এবং বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা।
রাষ্ট্রদূত আহমদ সাদেগি এবং আরও তিনজন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া তার নিজস্ব কূটনীতিকদেরও তেহরান থেকে সরিয়ে নিয়েছে। ইরান এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে যে, অস্ট্রেলিয়ায় সংঘটিত অন্য ইহুদীবিদ্বেষী ঘটনাগুলোর পেছনেও সম্ভবত ইরান রয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই অস্ট্রেলিয়ায় ইহুদী স্কুল, ঘরবাড়ি, যানবাহন ও সিনাগগে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে নাগরিক সমাজভিত্তিক সংগঠন ইসলামবিদ্বেষী ঘটনা বৃদ্ধির কথাও নথিভুক্ত করেছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত তথ্যগুলোকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করে আলবানিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)