ইসলামবিদ্বেষ: গুজরাটে স্কুলে বোরকা পরিহিত ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপনা - সমালোচনার মুখে দুঃখ প্রকাশ
, ২৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের গুজরাটের একটি স্কুলের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ভাবনগরস্থিত ওই স্কুলে গত ১৫ই আগস্ট একটি নাটক উপস্থাপন করেছিলো শিক্ষার্থীরা।
সেখানে ‘সন্ত্রাসী’ হিসেবে বোরকা পরা ছাত্রীদের দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। নাটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে বিতর্ক। খবর বিবিসি বাংলার।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খেলনা বন্দুক হাতে ছাত্রীদের অন্য সহপাঠীদের দিকে গুলি চালানোর অভিনয় করতে। পাঁচ মিনিটের ওই নাটকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার প্রসঙ্গও দেখানো হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুসলিম নেতারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগ, ছাত্রীদের বোরকা পরিয়ে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা মুসলিম সমাজ ও পর্দার বিধানকে অপমান ও তুচ্ছ-তাচ্ছিল্য করার শামিল।
এছাড়া সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে ঘিরে নতুনভাবে বিতর্কের সূত্রপাত হয়েছে।
এদিকে তীব্র সমালোচনার মুখে স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দুঃখ প্রকাশ করে বলেছে, ‘প্রতি বছর স্বাধীনতা দিবসে আমরা নাটক মঞ্চস্থ করি। এ বছর ‘অপারেশন সিন্দুর’ শীর্ষক নাটক উপস্থাপন করা হয়েছিলো। ইসলামী অনুভূতিতে আঘাত দেয়া মূল লক্ষ্য ছিলো না। কারো দ্বীনি অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দেশপ্রেম জাগ্রত করা, কাউকে আঘাত দেওয়া নয়। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












